Rhea Chakraborty: মাদক মামলায় স্বস্তি নেই রিয়া ও ভাই সৌভিকের, NCB’র খসড়া চার্জশিটে অভিযুক্ত তারা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী মাদক মামলা থেকে ছাড় পেলেন না। রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীর নাম উল্লেখ্য করে মুম্বাইয়ের বিশেষ আদালতে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) খসড়া চার্জশিট পেশ করেছে।

আরও পড়ুনঃ OTT প্ল্যাটফর্মে কাজ নিয়ে বিস্ফোরক জন আব্রাহাম

বুধবার (২২ জুন) ওই খসড়া চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী অতুল দেশপাণ্ডে। জানা যায়, এতে রিয়া ও তার ভাইসহ ৩৩ জনের নাম রয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য তথ্য প্রমাণ দিয়েছে এনসিবি।

মাদক মামলায় স্বস্তি নেই রিয়া ও ভাই সৌভিকের, NCB’র খসড়া চার্জশিটে অভিযুক্ত তারা

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় রীতিমতো কেঁপে ওঠে বলিউড। অভিনেত্রী রিয়া চক্রবর্তী-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিল সুশান্তের পরিবার। পরে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রিয়াকে।

23 10

প্রায় এক মাস বাইকুল্লা জেলে কাটিয়েছিলেন রিয়া। ২০২০ সালের ৭ অক্টোবর জামিনে মুক্ত হন এই অভিনেত্রী। জামিনে মুক্তি পেলেও অভিনেত্রী রিয়া চক্রবর্তীর উপর একাধিক শর্ত আরোপ করে আদালত।

24

মাদক মামলায় স্বস্তি নেই রিয়া ও ভাই সৌভিকের, NCB’র খসড়া চার্জশিটে অভিযুক্ত তারা

আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে জারি হয় নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞাই শিথিল করে মুম্বইয়ের বিশেষ আদালত। আদালতের নির্দেশে কিছুটা স্বস্তিই পেয়েছিলেন অভিনেত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর