John Abraham: OTT প্ল্যাটফর্মে কাজ নিয়ে বিস্ফোরক জন আব্রাহাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ বলিউডের নামজাদা অভিনেতাদের মধ্যে একজন জন আব্রাহাম । বলিউডে বেশ লম্বা কেরিয়ার তাঁর। ‘ধুম’, ‘জিসম’ এর মতো বহু ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে বর্তমানে খুব একটা পর্দায় দেখা মেলেনা তাঁর।

আরও পড়ুনঃ অসুস্থ সনিয়া, আপাতত হাজিরা থেকে রেহায় দিল ED

আসলে ভালো কাজ না পেলে করতে নারাজ তিনি। ক্যারিয়ারে বেছে বেছে কাজ করাই তাঁর নীতি। কিন্তু বর্তমানে যখন সকলেই ওটিটিতে আসক্ত। ঠিক তখন স্রোতের উল্টো দিকে হাঁটতে চান অভিনেতা। বড়পর্দার অভিনেতা হয়ে ওটিটিতে কাজ করা তাঁর কাছে অসম্মানজনক।

OTT প্ল্যাটফর্মে কাজ নিয়ে বিস্ফোরক জন আব্রাহাম

সম্প্রতি আসন্ন ছবির প্রচারে গিয়ে সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন তিনি। কিন্তু কেন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে চান না, তা সে কারণ ব্যাখ্যা করতে গিয়ে বেশ অন্যরকম যুক্তি খাড়া করেছেন ‘ধুম’-এর অভিনেতা।

7 15

OTT প্ল্যাটফর্মে কাজ নিয়ে বিস্ফোরক জন আব্রাহাম

6 14

জন আব্রাহাম বলেন, “আমি বড়পর্দার নায়ক। আর আমি আজীবন নিজেকে সেখানেই দেখতে চাই। শুধুমাত্র শৌচালয়ে যাওয়ার জন্য ট্যাবলেটে কেউ আমার ছবি মাঝপথে বন্ধ করে দেবে, এটা অপমানজনক। মাত্র ২৯৯ অথবা ৪৯৯ টাকার জন্য আমি কাজ করি না। আমার এতে সমস্যা রয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর