অসুস্থ সনিয়া, আপাতত হাজিরা থেকে রেহায় দিল ED

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজিরার তারিখ কয়েক সপ্তাহ পিছনোর অনুরোধ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে চিঠি পাঠিয়েছিলে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁন্ধী। চিঠিতে সনিয়া জানিয়েছিলেন, সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার কারণে তাঁর শরীর অসুস্থ এবং ফুসফুসেও সংক্রমণ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ ইডির তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা, কোলে ছোট্ট শিশু

তাই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত তাঁর পক্ষে ইডির দফতরে হাজিরা দেওয়া সম্ভব নয়। এবার সেই চিঠির জবাবে ইডি জানিয়ে দিল আপাতত হাজিরা দিতে হবে না সনিয়াকে। নতুন তারিখ জানানো না হলেও সোনিয়ার হাজিরা আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে ইডি।

অসুস্থ সনিয়া, আপাতত হাজিরা থেকে রেহায় দিল ED

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়াকে প্রথমবার গত ৯ জুন তলব করে ইডি। কিন্তু তার আগেই করোনার কবলে পড়েন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী। করোনা আক্রান্ত হওয়ায় ৯ তারিখ হাজিরা দিতে পারেননি সোনিয়া।

3 19

জিজ্ঞাসাবাদ পিছিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দেন তিনি। ইডি ২৩ জুন নতুন করে সোনিয়াকে জিজ্ঞাসাবাদের দিন ধার্য করে। কিন্তু এর মধ্যে আবার কংগ্রেস সভানেত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়।

4 16

অসুস্থ সনিয়া, আপাতত হাজিরা থেকে রেহায় দিল ED

হাসপাতালে ভরতি করতে হয় তাঁকে। সদ্যই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। কিন্তু চিকিৎসকরা তাঁকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন