বুদ্ধের পথেই ঋতুপর্ণা, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে মরণোত্তর দেহদানের অঙ্গীকার অভিনেত্রীর

Rituparna Sengupta: মরণোত্তর দেহদান করে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবার একই পথে হাঁটবেন বলে জানিয়েছেন ঋতুপর্ণা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও সংস্কৃতি জগতেরও উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। আন্তর্জাতিক সাহিত্য থেকে সিনেমা, সবকিছুতেই গভীর অনুরাগ ছিল তাঁর। নিজেও সিনেমাপ্রেমী হওয়ায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে স্নেহ করতেন তিনি।

অভিনয়ের জন্য ঋতুপর্ণার প্রশংসাও করেছিলেন বুদ্ধ। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পর তাঁর দেখানো পথেই হাঁটবেন বলে জানিয়েছেন ঋতুপর্ণা। মরণোত্তর দেহদান করে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবার একই পথে হাঁটবেন বলে জানিয়েছেন ঋতুপর্ণা। অভিনেত্রীর পিসি, পিসেমশাইও সেই একই পথের পথিক।

তাঁদের থেকে অনুপ্রেরণা নিয়েই মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন ঋতুপর্ণা। অভিনেত্রীর কথায়, দাহ না করে দেহ দান করলে সেটা কোনও মৃত্যুপথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে। তার মধ্যে দিয়ে তিনিও চিরকাল বেঁচে থাকতে পারবেন।

উল্লেখ্য, ঋতুপর্ণা অভিনীত ‘আলো’ এবং ‘পারমিতার একদিন’ সিনেমা দুটি যে বুদ্ধদেববাবুর প্রিয় ছিল সেকথাও জানান অভিনেত্রী। ছেলে অঙ্কন যখন আমেরিকায় ভূমিষ্ঠ হয়, তখনও ঋতুপর্ণাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধপ্রয়াণের পর সেসব স্মৃতিতে ভেসেই আবেগাপ্লুত ঋতুপর্ণা সেনগুপ্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর