হাজিরা দেননি, আগামী সপ্তাহে আবার ই ডি দফতরে ডেকে পাঠানো হয়েছে ঋতুপর্ণাকে

Rituparna sengupta: ইডির দাবি, রেশন দুর্নীতির টাকা সরাসরি ঢুকেছে তাঁর সংস্থায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রেশন দুর্নীতি মামলায় বুধে ইডি ডেকে পাঠালে হাজিরা দেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর ফের তাঁকে তলব করা হয়। ইডি দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁকে তলব করা হয়। ইডি দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁকে আবার সিজিও দফতরে ডেকে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ সকলের নজর গুরুত্বপূর্ণ মন্ত্রকে, শরিকদের দাবি কতটা মানবেন মোদী?

ritu

৫ জুন, বুধবার তাঁকে সিজিওতে ডেকে পাঠানো হলে এখন আসা সম্ভব নয় বলে জানান অভিনেত্রী। ইডি দফতরে একটি ই-মেলও করেন তিনি। সূত্রের খবর, ইমেল মারফত ফের তাঁকে তলবের নোটিস পাঠানো হয়েছে।

ritu3

মূলত, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণার একটি সংস্থার নাম জড়িয়েছে। ইডির দাবি, রেশন দুর্নীতির টাকা সরাসরি ঢুকেছে তাঁর সংস্থায়। তদন্তকারীরা এখন এটাই জানতে চাইছেন,কার মাধ্যমে এই টাকা সংস্থায় গিয়েছে। কেন গিয়েছে।

হাজিরা দেননি, আগামী সপ্তাহে আবার ই ডি দফতরে ডেকে পাঠানো হয়েছে ঋতুপর্ণাকে

ritu1

এই সব জিজ্ঞাসাবাদের জন্যই মূলত তলব করা হয়েছে তাঁকে। উল্লেখ্য, তবে এই প্রথম নয় এর আগেও ইডি তলব করেছিল অভিনেত্রীকে। সেই সময় রোজভ্যালি সংক্রান্ত একটি মামলায় ডেকে পাঠানো হয় তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত