ত্রিপুরায় চলছে দুয়ারে দানব, বিপ্লব সরকারকে তীব্র আক্রমন ঋতব্রতর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় চলছে দুয়ারে দানব, এভাবেই ত্রিপুরার বিপ্লব দেব নেতৃত্বাধীন বিজেপি সরকার কে আক্রমন করলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন আগরতলায় সাংবাদিক বৈঠক করেন ঋতব্রত। তাঁর সাথে ছিলেন ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। সেই সাংবাদিক বৈঠক থেকেই বিজেপি সরকার কে তুলোধনা করেন তিনি।

আরও পড়ুনঃ ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদে সন্তষ্ট নয় ইডি, ৪৮ ঘন্টার মধ্যে ফের তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

দুদিন আগে বিপ্লব দেবের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন প্রাক্তন সাংসদ। দু’দিন আগে ফেসবুকে তৃণমূল কংগ্রেসকে গরু পাচারকারী দল বলেছিলেন বিপ্লব দেব। সঙ্গে হুশিয়ারি দিয়ে বলেছিলেন, তৃণমূল কংগ্রেসে যাঁরা যোগ দিচ্ছেন তাঁদের গ্রেফতার করা হবে। এদিন সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, ”কারা গরু পাচারকারী, আর কারা নয়––তা ঠিক করার এক্তিয়ার দেশের আইন–আদালত ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে দেয়নি।”

ত্রিপুরায় চলছে দুয়ারে দানব, বিপ্লব সরকারকে তীব্র আক্রমন ঋতব্রত বন্দোপাধ্যায়ের। 

ত্রিপুরায় চলছে দুয়ারে দানব, বিপ্লব সরকারকে তীব্র আক্রমন ঋতব্রতর!

তাঁর কথায়, ত্রিপুরায় চলছে দুয়ারে দানব! তিনি বলেন, “বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার কাকে বলে সোমবার দিল্লিতে তা দেখা গেছে৷ আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ত্রিপুরায় এসে সাংগঠনিক কাজ করছি। ২০২৩–এ তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হওয়ার পর বাংলার মতোই এখানে দুয়ারে সরকার কর্মসূচি হবে।”

অভিষেকের সুরে ঋতব্রত বলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে ত্রিপুরার জেলার সব বুথে তৃণমূল কংগ্রেস বুথ কমিটি তৈরি করবে। আসলে বিজেপি বুঝতে পারছে, তাদের পায়ের তলার মাটি সরছে। তাই গ্রেফতারের হুমকি দিচ্ছে, রক্তচক্ষু দেখাচ্ছে, গাড়ি ভাঙছে, আমাদের নেতা–কর্মীদের উপর হামলা করছে৷ এ সব করে তৃণমূল কংগ্রেসকে রোখা যায়নি, যাবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর