Ritabhari: ২ সপ্তাহের মধ্যে ওজন কমিয়ে ফেলতে হবে! শর্ত শুনে ছবি করতে নারাজ ঋতাভরী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঋতাভরী চক্রবর্তী অনেককাল ধরেই বেশ চর্চিত অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রী বেশ কিছুটা ওজন বাড়িয়ে ফেলেছেন। যার জন্য তাঁকে ট্রোলড ও হতে হয়েছে বহুবার। কিন্তু অভিনেত্রী বার বার প্রমাণ করেছেন সৌন্দর্য ওজনে নয় সৌন্দর্য থাকে মানুষের মনে এবং কাজকর্মে। সম্প্রতি এই প্রসঙ্গইত একটি সাক্ষাৎকার তাঁর ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ হাত ফসকে মেয়ের ছবি শেয়ার করে ফেললেন আলিয়া, ডিলিট করার আগেই ছোট্ট রাহার ছবি ভাইরাল!

Ritabhari Chakraborty Fan Photos | Ritabhari Chakraborty Pictures, Images -  79700 - FilmiBeat

অনেক সময় কোন কোন ছবিতে সেই চরিত্রের একটি অংশ হয়ে উঠতে নিজেকে বদলে ফেলতে হয়। সম্প্রতি তেমনই ফাটাফাটি সিনেমার জন্য নিজেকে বদলে ফেলেছিলেন অভিনেত্রী। ঋতাভরীর চিত্রনাট্য এততাই পছন্দ হয়েছিল যে তিনি ওজন অনেকটা বাড়িয়ে ফেলেছিলেন। কারণ ঋতাভরী মনে করেন মানুষের সৌন্দর্য থাকে মনে, শরীরের গড়নে নয়।

Exclusive! Ritabhari Chakraborty: In reply to the trolls, I gained 15 kilos  more to work in a body-positivity film, Fatafati

 

বেশ কিছুদিন পরেই মুক্তি পাবে অরিত্র সেন পরিচালিত ফাটাফাটি সিনেমা। সেই সিনেমাতে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় কে। সেই ছবিটি ও সমাজ কে এক বিশেষ বার্তা দিয়েছে। ছবিটির মূল বক্তব্য হল কোন মানুষের সৌন্দর্য কখনই তাঁর রূপ বা বাহ্যিক দেখে বিচার করা উচিত নয়। তাঁর মন এবং কাজই সব।

২ সপ্তাহের মধ্যে ওজন কমিয়ে ফেলতে হবে! বেশ কিছুদিন পরেই মুক্তি পাবে অরিত্র সেন পরিচালিত ফাটাফাটি সিনেমা

KJ Brand Ambassador Ritabhari Chakraborty - West Bengal 1 - Kerala9.com

তবে সম্প্রতি এই ছবি শেষ হওয়ার পরেই আরও একটি ওয়েব সিরিজে কাজ করার অফার পান তিনি। কিন্তু সেখানে তাঁকে দু সপ্তাহের মধ্যে বেশ খানিকটা ওজন কমিয়ে ফেলতে বলা হয় ফলে সে একদমই রাজি হয়না সেই কাজ করতে। সেখানে নাকি এক বিশেষ কড়া ডায়েট ও দেওয়া হয়েছিল, যা শরীরের জন্য খারাপ। কিন্তু ঋতাভরী স্বাভাবিক পদ্ধতিতে ওজন কমাতে রাজি ছিলেন, তাই জন্য তিনি ছয় মাস সময় চেয়েছিল। কিন্তু প্রযোজক রাজি হয়নি। ফলে সে তা থেকে সরে আসেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত