Sovan Boisakhi: বৈশাখীর সন্তানের পিতা শোভন, ‘DNA টেস্ট করা হোক’…দাবী পুত্র ঋষির!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের ওয়ার্ড থেকে এবারে ভোটে লড়ছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এই নিয়ে শোভন-পত্নীকে তোপ দেগেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর এবার মায়ের সমর্থনে মাঠে নামলেন রত্না-পুত্র ঋষি। ৪ বছরে বাবা পাগল হয়ে গেছে বলে কটাক্ষ করলেন তিনি। মায়ের পাশে দাঁড়িয়ে শোভনের যাবতীয় আক্রমণের পালটা জবাব দিলেন পুত্র সপ্তর্ষি চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী নয়, পুরভোট সামলাবে পুলিশ। ধনকড়ের আবেদন ওড়াল কমিশন।

কদিন আগেই ফেসবুক লাইভে বোমা ফাটিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। বলেছিলেন,  “আমি শোভন চট্টোপাধ্যায় ৷ পরিষ্কার করে বলছি, শোভন চট্টোপাধ্যায়ের দুই নয়, বর্তমানে তিন সন্তান৷ সপ্তর্ষি চট্টোপাধ্যায়, সুহানি চট্টোপাধ্যায় এবং রীণা বন্দ্যোপাধ্যায়। রীণাকে আমি ও বৈশাখী দুজনে মিলেই বড় করে তুলছি ৷ আমি চাই আমার তিন সন্তানই জীবনে প্রতিষ্ঠা পাক।” এই প্রসঙ্গ তুলেই শোভন কে একহাত নেন ঋষি।

এদিন ঋষি বলেন, ‘বিষয়টি নিয়ে আমার কোনও প্রতিক্রিয়া দেওয়াই উচিত নয়। তিনি বলছেন তাঁর আরও একটি সন্তান আছে। এখন যদি পাগল হয়ে এবার বলে বসেন তিনি তাঁর নিজের মেয়ে সেক্ষেত্রে DNA টেস্ট করানো উচিত। আমি বিশ্বাস করি না একটা মানুষ ৪ বছরে এতটা পাগল হয়ে গেল যে মাথায় সিঁদুর লাগাচ্ছে বেআইনিভাবে।’

বৈশাখীর সন্তানের পিতা শোভন, ‘DNA টেস্ট করা হোক’…দাবী পুত্র ঋষির!

 বৈশাখীর সন্তানের পিতা শোভন, 'DNA টেস্ট করা হোক'...দাবী পুত্র ঋষির!
বৈশাখীর সন্তানের পিতা শোভন, ‘DNA টেস্ট করা হোক’…দাবী পুত্র ঋষির!

শোভনের ফেলে যাওয়া ১৩১ নম্বর ওয়ার্ডে মা রত্না দেবীর প্রার্থী হওয়া নিয়ে সপ্তর্ষি বলন, ‘২০১৭ সালের পর থেকে এই ওয়ার্ডের মানুষের সুখ, দুঃখে পাশে ছিলেন রত্না চট্টোপাধ্যায়। সেই সময় শোভনবাবু ঘুরেও দেখেননি তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর সেখানের মানুষজন কেমন রয়েছে। আম্ফানের সময় মা একা হাতে এই ওয়ার্ডটা সামলেছেন। সেখানের মানুষের সুখ দুঃখপাশে থেকেছেন। তাঁকে প্রার্থী করা নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের রাগ করাটা বোকা বোকা বিষয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর