Sourav Ganguly on Rishav Pant: ঋষভকে নিয়ে বিরাট ঘোষণা দিল্লির, জানিয়ে দিলেন সৌরভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত মাসেই গাড়ি দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন দিল্লি ক্যাপিটালসের তারকা ঋষভ পান্থ। শুরুর আগেই ঋষভকে নিয়ে বিরাট ঘোষণা দিল্লির। সম্প্রতি দিল্লির দায়িত্ব পাওয়ার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, এবারের আইপিএলে দেখা যাবে না ঋষভ পান্থকে।

আরও পড়ুনঃ Suryakumar Yadav: বিশ্বকাপে জায়গা হবে না সূর্যকুমারের! বছরের প্রথম ম্যাচে বাদ পড়তেই উঠছে প্রশ্ন

সৌরভ জানিয়েছেন, এবারের আইপিএলে দেখা যাবে না ঋষভকে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, এবারের আইপিএল দিল্লির জন্য খুব ভালো হতে পারে। কিন্তু ঋষভ পান্থের না থাকাটাও দলকে ভুগতে হবে। অর্থাৎ, এবারের আইপিএলে ফর্মে থাকা ঋষভ বিরাট ফ্যাক্টর হতে পারত। একথা স্বীকার করে নিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি।

ঋষভকে নিয়ে বিরাট ঘোষণা দিল্লির, পরিবর্ত অধিনায়ক কে? 
ঋষভকে নিয়ে বিরাট ঘোষণা দিল্লির, পরিবর্ত অধিনায়ক কে? 

সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে বেছে নেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ঋষভের পরিবর্তে কাকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হবে? এই প্রশ্ন বারবার উঠে এসেছে দলের অন্দরে। এখন ঋষভের পরিবর্তে কাকে দল বেছে নেয় সেটা দেখার।

প্রসঙ্গত, গত মাসের শেষ দিকে উত্তরাখণ্ড থেকে দিল্লি ফেরার পথে ভোরেই মরাত্মক দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। একটুর জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরেন তিনি। আগুন লেগে যায় গাড়িটিতে। এক ড্রাইভার এবং কনডাক্টরের কারণে কোনওক্রমে বেঁচে ফেরেন তিনি। শরীরের একাধিক জায়গায় মারাত্মক আঘাত পান ঋষভ।

ঋষভকে নিয়ে বিরাট ঘোষণা দিল্লির, পরিবর্ত অধিনায়ক কে? 

ঋষভকে নিয়ে বিরাট ঘোষণা দিল্লির, পরিবর্ত অধিনায়ক কে? 
ঋষভকে নিয়ে বিরাট ঘোষণা দিল্লির, পরিবর্ত অধিনায়ক কে? 

গত তিন বছর জাতীয় দলে ঋষভের পারফরম্যান্স নজর কেড়েছে। বিদেশের মাটিতেও বিরাট ফ্যাক্টর হয়ে উঠেছেন তিনি। কিন্তু শ্রীলঙ্কা সফরের আগেই বাদ পরেন তিনি। সেই সময় বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা গিয়েছে, আগামী অস্ট্রেলিয়া সহ একাধিক সিরিজে বাদ পড়তে চলেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত