আইপিএল চ্যাম্পিয়ন হবার স্বাদ পেয়েছেন, এবার পরের লক্ষ্য জানিয়ে দিলেন রিঙ্কু সিং

Rinku Singh: এবার আপনারা দেখবেন বিশ্বকাপ ও হাতে তুলব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ ছয় বছর ধরে নাইট রাইডারের ক্রিকেটার রিঙ্কু সিং। দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হবার স্বাদ পেয়েছেন রিঙ্কু। আর আইপিএল জয়ি করার পরেই নিজের পরবর্তী লক্ষ্য ঠিক করে ফেলেছেন নাইটের এই তারকা। এবার তার লক্ষ্য বিশ্বকাপ জয়। যদিও টিমে এই তিনি।

আরও পড়ুন: আজ কলকাতায় রোড শো প্রধানমন্ত্রীর, ট্রাফিক নিয়ে নির্দেশিকা জারি

rinku2 1

তবে রিজার্ভ ক্রিকেটার হিসাবে আমেরিকায় পাড়ি দিচ্ছেন রিঙ্কু সিং। তাই রবিবার ম্যাচ জেতার পরেই তিনি জানিয়ে দিলেন, “আমি এখন নয়ডা যাচ্ছি। তারপর আমেরিকা চলে যাব। এবার আপনারা দেখবেন বিশ্বকাপ ও হাতে তুলব ‘।

গত বছর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫ বলে ৫ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন। তার পর থেকেই খবরের শিরোনামে রিঙ্কু। চলতি মরশুম তাঁর খুব একটা ভালো যায়নি। কিন্তু তাও টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ দলে আছেন। কেকেআরে তাঁর বেতন ৫৫ লক্ষ টাকা।

rinku1 2

কিন্তু টাকা নিয়ে ভাবেন না তিনি। তাই তিনিই বলতে পারেন, ‘ আমি যখন শুরু করি, তখন ভাবিনি যে এত টাকা আয় করব। ঈশ্বর যা দেন তাতেই খুশি হওয়া উচিত। কত টাকা আছে, সেই নিয়ে ভাবি না। আমি টাকার মূল্য বুঝি’।

আইপিএল চ্যাম্পিয়ন হবার স্বাদ পেয়েছেন, এবার পরের লক্ষ্য জানিয়ে দিলেন রিঙ্কু সিং

rinku3

উল্লেখ্য, বিশ্বকাপ খেলতে আমেরিকাতে উড়ে গিয়েছেন রোহিত সহ ১০ জন। এখন যাননি বিরাট। তিনি পৌঁছবেন ৩০ তারিখ। তাই তাঁর প্যাক্টিস ম্যাচ খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিশ্বকাপের প্রথম ম্যাচ ৫ জুন ভারতের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর