wriddhiman saha: ঋদ্ধিমান সাহার কামব্যাক নিয়ে এবার ভাবুন নির্বাচক থেকে বোর্ড কর্তারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাজে পার্ফমেন্সের দরুণ টেস্ট দল থেকেই বাদ পড়তে হয়েছিল ঋদ্ধিমান সাহাকে। বর্তমান কোচ রাহুল দ্রাভিড জানিয়ে দিয়েছেন তাঁর নাকি আর ভারতীয় দলে প্রয়োজন নেই। এই অবস্থায় গুজরাট  টাইটানসের হয়ে সুযোগ পেয়ে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে সিলেক্টকদের এখন ভাবতে বাধ্য করাচ্ছেন ঋদ্ধি।

আরও পড়ুনঃ বিরাট ও রোহিতের ফর্ম নিয়ে কি বললেন সৌরভ

তবে কি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করবেন প্রিয় বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। জাতীয় দলের নিয়মিত উইকেটকিপার পন্থ ১২ ম্যাচ খেলে ৩২ গড়ে ২৯৪ রান করেছেন, সেখানো ৮ ম্যাচ খেলে ৪০ গড়ে ঋদ্ধির সংগ্রহ ২৮১ রান এবং উইকেটকিপারের বিচারে ঋদ্ধিমান সাহা অনেক এগিয়ে।

ঋদ্ধিমান সাহার কামব্যাক নিয়ে এবার ভাবুন নির্বাচক থেকে বোর্ড কর্তারা

নির্বাচকরা ঋদ্ধির পরিবর্ত হিসাবে যাকে ভাবা হচ্ছিল সেই শ্রীকর ভরত ২ ম্যাচে ৮ রান করেছেন, উইকেটকিপিংও বলার মতো নয়। এমনকি যেটা নিয়ে সবসময় আলোচিত, সেই কেকেআরের তিন উইকেটকিপার বিলিংস, ইন্দ্রজিৎ এবং জ্যাকসন তিনজন মিলিয়ে ১৫ টি ইনিংসেও ঋদ্ধিমান সাহার ধারের কাছে নেই, তিনজন মিলিয়ে করেছেন ১৭৭ রান।

10 11

ঋদ্ধিমান সাহার কামব্যাক নিয়ে এবার ভাবুন নির্বাচক থেকে বোর্ড কর্তারা

Untitled 1 9

জবাব তো দিয়েছেন শুধু সিলেক্টরদের নয় এমনকি যারা বলে ঋদ্ধি ব্যাটটাই ধরতে জানেন না তাদেরও । অনেকে বলবেন বয়সটা ৩৮। কিন্তু ঋদ্ধির ফিটনেস বিরাট কোহলি লেভেলের, এই লেভেলের ফিটনেস ভারতীয় দলে আর ২ জনকে বের করে দেখান। এখন ভাবার সময় এসেছে। ভাবুন ভাবুন বোর্ড কর্তারা। খমতার অপব্যবহার করবেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর