নজরবন্দি ব্যুরোঃ আসন্ন শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য গত শনিবারই ভারতের প্রথম একাদশ ঘোষণা করে নির্বাচকরা। সেখানে অন্যান্য পরিচিত তারকারা সুযোগ পেলেও বাদ পরেন ঋদ্ধিমান। তার পরিবর্তে দলে আসেন ঋষভ পন্থ। যা নিয়ে পরবর্তীতে বিসিসিআই প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ঋদ্ধি। আজ তাকে দলে ফেরানোর দাবিতে প্রতিবাদে সরব হয় শিলিগুড়ির ইয়ুথ ক্লাব ও ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আরও পড়ুনঃ Mithun Chakraborty : কেন বাপ্পী লাহিড়ীর শেষ যাত্রা এড়ালেন? মুখ খুললেন মহাগুরু


বিসিসিআইয়ের তরফ থেকে এই জনপ্রিয় তারকার নাম বাদ দেওয়ার পর থেকেই ক্ষোভ জমতে শুরু করে বাংলার ক্রিকেট অনুরাগীদের মধ্যে। যার প্রতিচ্ছবি আজ শিলিগুড়ি চত্বরে। উল্লেখ্য,দল থেকে বাদ পরার পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় ও কোচ রাহুল দ্রাবিড়ের দিকে তোপ দাগেন সকলের পরিচিত পাপালি।
এছাড়াও ক্ষোভের সুর শোনা যায় ইউথ ক্লাবের সভাপতির রাজকুমার সাহার গলায়। তিনি বলেন, “আমরা চাই দ্রুত পাপালিকে দলে ফেরানো হোক। ওঁকে বাদ দেওয়া মানে গোটা শিলিগুড়ির অপমান। এভাবে কাউকে দল থেকে বের করে দেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।” পাশাপাশি ক্লাবের আরেক সদস্য বলেন, “পারফরম্যান্স সবসময় সবার এক থাকে না। গ্রাফ ওঠা নামা করেই থাকে। যে ঋদ্ধি ইঞ্জেকশন নিয়ে খেলে টেস্ট বাঁচাতে পারেন, এভাবে বের করে দেওয়া তাঁরও অপমান। ওঁর তিনটি শতরান আছে, ওঁর প্রশংসা স্বয়ং অ্যাডাম গিলক্রিস্ট করেছেন।”
টেস্ট সিরিজ থেকে ছাঁটাই ঋদ্ধি, ক্ষোভের আগুন শিলিগুড়িতে
বলাবাহুল্য, এই শিলিগুড়ির বুকেই ক্রিকেট শিখে বড় হয়েছেন সকলের প্রিয় ঋদ্ধিমান সাহা। ওরফে পাপালি।সেখানকার অগ্রগামী সংঘেই প্রথম অনুশীলন করে রনজি ট্রফি খেলতে গিয়েছিলেন তিনি। তারপর আর পিছনে তাকাতে হয়নি। ভারতীয় দলে আসে একের পর এক চমকপ্রদ ইনিংসের সাক্ষী রাখেন সকলকে। রক্তাক্ত হয়েও থামাননি লড়াই। তবুও আজ টেস্ট সিরিজ থেকে ছাঁটাই ঋদ্ধি। যা কিছুতেই মেনে নিতে পারছেন না শিলিগুড়ির মানুষ।










