Richa Chadha: ফের বিতর্কিত টুইট রিচার, নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোজা সাপটা কথা বলা নিয়ে সবসময়েই শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। এরআগে বহুবার অপ্রিয় সত্যি কথা বলা নিয়ে ট্রোলড হয়েছেন৷ আর এবার ভারতীয় সেনাবাহিনী নিয়ে এক ট্যুইট করে ফের ট্রোলড হলেন অভিনেত্রী ৷ যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে উত্তেজনা।

আরও পড়ুনঃ অভিনয় দিয়েই বাজিমাত, ‘দোস্তজী’র তিন খুদের দায়িত্ব নিল রঘুনাথগঞ্জ স্কুল

সম্প্রতি উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার বলেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নিয়ে প্রস্তুত। সেই ট্যুইটের উত্তর দিয়ে রিচা চাড্ডাও করলেন পোস্ট৷ আর সেই পোস্ট ঘিরেই বিতর্ক ৷ কিছুদিন আগে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি (Lt General Upendra Dwivedi) মন্তব্য করেন, সরকার অনুমতি দিলেই আমরা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারি। সেনা বাহিনী তার জন্য প্রস্তুত।

ফের বিতর্কিত টুইট রিচার, নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী
ফের বিতর্কিত টুইট রিচার, নেটিজেনদের রোষের মুখে অভিনেত্রী

তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে অভিনেত্রী রিচা চাড্ডা টুইটে লেখেন, ‘গালওয়ান হাই’। আপাত দৃষ্টিতে অভিনেত্রীর  নির্দোষ এই টুইট ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। দিল্লির বিজেপি নেতা মনজিন্দার সিং সিরসা (Manjinder Singh Sirsa) পাল্টা টুইট করে বলেন, এটি ভারতীয় সেনা বাহিনীর পক্ষে অত্যন্ত অপমানজনক।

ফের বিতর্কিত টুইট রিচার, ট্রোলডের মুখে পড়ে প্রত্যাহার করলেন পোস্ট

Richa 2দ্রুত এই টুইট প্রত্যাহার করে নেওয়া উচিত অভিনেত্রীর। উল্লেখ্য, নেটিজেনদের দাবি তাঁর এই গালওয়ান রেসপন্স ২০২০-এর গালওয়ান সংঘর্ষকে নির্দেশ করেছে৷ সেই ভয়াবহ ঘটনায় ২০ জন ভারতীয় সেনাবাহিনী প্রাণ দিয়েছিলেন৷ চিনের ৩৫ থেকে ৪০ সেনাবাহিনী মৃত হয়েছিলেন৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত