Dostojee : অভিনয় দিয়েই বাজিমাত, ‘দোস্তজী’র তিন খুদের দায়িত্ব নিল রঘুনাথগঞ্জ স্কুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত ‘দোস্তজী’ বর্তমানে ছড়িয়ে পড়েছে দেশ ছেড়ে বিদেশেও। শুধু তাই নয়, তার সাথে মিলেছে ৮ টি আন্তর্জাতিক পুরস্কারও। গোটা বিশ্বে মোট ২৬টি দেশে দেখানো হয়েছে এই সিনেমাটি। অথচ নুন আনতে পান্তা ফুরোয় ‘দোস্তজী’র তিন খুদে তারকার সংসারে।  তাই এবার তিনজনকেই দ্বাদশ শ্রেণি অবধি হোস্টেলে রেখে পড়াশোনার দায়িত্ব নিল রঘুনাথগঞ্জের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ কামাল হাসান, দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধবার পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ওই তিনজনকে স্কুলে ভর্তি করা হয়। তাঁর পরিচালিত ‘দোস্তজী’ সিনেমায় ‘পলাশ’ ও ‘সাফি’র চরিত্রে আরিফ শেখ ও আশিক শেখের অভিনয় প্রশংসিত হয়েছে। নজর কেড়েছে ছোট্ট হাসনাহেনাও। এদের কারও বাবা কেরলে রাজমিস্ত্রির কাজ করেন, কারও বাবা আবার দিনমজুর। তিন পরিবারেই অভাব নিত্যসঙ্গী।

অভিনয় দিয়েই বাজিমাত, 'দোস্তজী'র তিন খুদের দায়িত্ব নিল রঘুনাথগঞ্জ স্কুল
অভিনয় দিয়েই বাজিমাত, ‘দোস্তজী’র তিন খুদের দায়িত্ব নিল রঘুনাথগঞ্জ স্কুল

ভগীরথপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ই দোস্তজীর জন্য এই তিনজনকে বেছে নেন প্রসুন চট্টোপাধ্যায়। বর্তমানে ভগীরথপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আরিফ ও আশিক এবং হাসনা হেনা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রত্যেকেই হাইস্কুলে যাওয়া পরিবারের প্রথম প্রজন্ম। এই এলাকার বেশিরভাগ ছেলেরাই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে ভিনরাজ্যে কাজ করতে চলে যায়। আর তাদের মধ্যে আরিফ শেখ ও আশিক শেখ একটু ব্যতিক্রমী। তাঁরা দুজনেই এই পথে না গিয়ে করছে পড়াশোনা।

‘দোস্তজী’র তিন খুদের দায়িত্ব নিল রঘুনাথগঞ্জ স্কুল, খুশি তারকা-সহ অভিভাবকেরা

dostojeeতাই এই অভাবের সংসারে ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্বভার নেওয়ায় খুশি খুদে তারকা-সহ অভিভাবকেরা। তাই ঘটনার পর হাসনা হেনার মা বলেন, আমার মেয়ের অভিনীত সিনেমা দেশ বিদেশে নাম করছে, পুরস্কার পাচ্ছে। আমি খুব গর্বিত। আর প্রসূনবাবুর উদ্যোগে আমার মেয়ে এত ভাল স্কুলে পড়তে পারবে। পাশাপাশি পরিচালক প্রসূন বলেন, এই তিন খুদে তারকাদের যাতে ভবিষ্যতে পড়াশোনায় কোন অসুবিধা না হয় সেই দিকেই তিনি সবসময় নজর রাখবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন