ভারতীয় সেনাদের অবসর গ্রহণের সময়সীমা বাড়লো,কমানো হল পেনশন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ভারতীয় সেনাদের অবসর গ্রহণের সময়সীমা বাড়লো, ভারতীয় সেনা জওয়ানদের অবসর গ্রহণের সময়সীমা এবং পেনশন সংক্রান্ত নতুন প্রস্তাব পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে।এই প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ-এর নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্সের তরফ থেকে।

আরও পড়ুনঃ করোনা আবহের মধ্যেই নতুন এক বিরল ভাইরাসের সন্ধান পাওয়া গেল কানাডায়, চিন্তাই বিশেষজ্ঞরা।

নতুন প্রস্তাব অনুসারে, অবসর নেওয়ার নির্দিষ্ট মেয়াদের আগেই অবসর গ্রহণকারীদের পেনশনে ছাঁটাই এবং সেনা জওয়ানদের অবসরের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এছাড়া বলা হয়েছে, ভারতীয় সেনার আধিকারিকদের অবসর গ্রহণের সময়সীমা আরো ১ থেকে ৩ বছর বৃদ্ধি করা হোক। পাশাপাশি চাকরির এক্সটেনশনও বাড়িয়ে আরও ১৭ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই যারা অবসর নিয়ে নেবেন, তাদের অবসরকালীন সময়ে যাতে পেনশনেও কাটছাঁট করা হয়, সেই প্রস্তাবও রাখা হয়েছে।ভারতীয় সামরিক মন্ত্রক সূত্রে জানা গেছে, নতুন প্রস্তাব যদি কার্যকর করা হয় তাহলে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল, ব্রিগেডিয়ার ও মেজর জেনারেল পদাধিকারী কর্মীদের কর্মজীবনের মেয়াদ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

ভারতীয় সেনাদের অবসর গ্রহণের সময়সীমা বাড়লো, পাশাপাশি, সেনা জওয়ান এবং জুনিয়ার কমিশন অফিসারদেরও চাকরির মেয়াদ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারতীয় সেনা কর্মীরা এতদিন ৪০-৫২ বছরের মধ্যে অবসর গ্রহণ করতে পারতেন।উল্লেখ্য, নতুন প্রস্তাব চালু হওয়ার ফলে এবার থেকে ভারতীয় সেনা কর্মীদের অবসর গ্রহণের মেয়াদ হবে ৫৭ বছর। এছাড়া পেনশনেরও কাটছাঁট করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর