Covid New Variant: আপাতত স্বস্তি, জে.এন. ১ এর গ্রাসে নেই বাংলা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  দক্ষিণ ভারতের একের পর এক রাজ্য থেকে লাগাতার আক্রমণের খবর আসার পর থেকেই উদ্বেগ বাড়ছিল বাংলায়।বাংলায় নজরদারি বাড়তেই মিলতে শুরু করেছিল আক্রান্তের (Covid New Variant in bengal) খোঁজ। তার মধ্যে মিলল স্বস্তি।স্বাস্থ্য ভবন সুত্রে খবর,এখনও পর্যন্ত জে.এন.১ মুক্ত বাংলা।নতুন করে কারও শরীরে পাওয়া যায়নি নতুন ভ্যারিয়েন্টের হদিশ।

Covid New Variant: আপাতত স্বস্তি, জে.এন. ১ এর গ্রাসে নেই বাংলা!

আরও পড়ুন: COVID NEW VARIANT: রাজ্যে ফিরছে কোভিড আতঙ্ক, প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে!

সুত্রের খবর, ন্যাশানাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে ৩০ টি নমুনা পাঠানো হয়েছিল।এর মধ্যে সাতটি নমুনা ছিল নভেম্বর- ডিসেম্বরের, ২৩টি নমুনা সেপ্টেম্বরের। নতুন সাব ভ্যারিয়েন্টের হাত ধরে যে আশঙ্কা তৈরি হয়েছিল তাতে আপাতত স্বস্তি মিলেছে। তবে সাবধানের মার নেই।

Covid New Variant: আপাতত স্বস্তি, জে.এন. ১ এর গ্রাসে নেই বাংলা!

ক্রিসমাসের পর নববর্ষে মাতবে বাংলা। তাই করোনা রুখতে নজরদারিতে আরও জোর দিতে হবে। এদিকে দাক্ষিণাত্যর রাজ্যে নয়া ভ্যারিয়েন্টের দাপট বাড়তেই জারি হয়েছে সতরকতা।এই রাজ্যগুলিতে বাংলার অনেক পরিযায়ী শ্রমিক কাজ করেন তাই নিয়ে ছিল ছিন্তা।তবে জানা জচ্ছে, নয়া ভ্যারিয়েন্টের মারণক্ষমতা অনেক কম।

আপাতত স্বস্তি, জে.এন. ১ এর গ্রাসে নেই বাংলা!

Covid New Variant: আপাতত স্বস্তি, জে.এন. ১ এর গ্রাসে নেই বাংলা!
Covid New Variant: আপাতত স্বস্তি, জে.এন. ১ এর গ্রাসে নেই বাংলা!

তবে কো-মর্বিডিটি থাকলে চাপ আছে। প্রাথমিক উপসর্গ আগের মতই।তবে এখন ভ্যাকসিনের প্রয়োজন নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।গত সপ্তাহে ৫ কোভিড আক্রান্তের পর এই সপ্তাহে কলকাতায় আরও ৫ কোভিড পজিটিভের খোঁজ মিলেছে।জানা যাচ্ছে সকলেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন