প্রাসঙ্গিকতা বাড়ছে রেড ভলেন্টিয়ারদের, কোভিডের তৃতীয় ঢেউ সামলাতে প্রস্তুত ‘লাল ফৌজ’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনা সংক্রমণ (Coronavirus) বেড়ে চলেছে বিপুল গতিতে। মঙ্গলবার রাজ্য় স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। গত ৭ দিনে বেড়েছে ১২গুণেরও বেশি। আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। আর সাথে সাথেই প্রাসঙ্গিকতা বাড়ছে রেড ভলেন্টিয়ারদের। কোভিড মানেই যেন লাল ফৌজের সাহায্যের হাত। ক্ষমতায় না থেকেও করোনার দ্বিতীয় ঢেউতে বামপন্থী ছাত্র যুবরা দেখিয়ে দিয়েছিল সদিচ্ছা থাকলে কি না করা যায়।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টার ব্যাবধানে দ্বিগুণ সংক্রমণ কলকাতায়, কোভিডের তৃতীয় ঢেউয়ে উত্তাল বাংলা।

আজ রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে বাংলায় করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮১০। টেস্ট বাড়াতেই হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। কিন্তু এদিন টেস্ট হয়েছে ৪৭ হাজার ৮৬৪ টি। বাংলাজুড়ে কোভিডের পজিটিভিটি রেট আজ ১৮.৯৬ শতাংশ। পরিস্থিতি যখন এমন তখনই ফোন বাজতে শুরু করেছে রেড ভলেন্টিয়ারদের।

1 4

কোভিডের তৃতীয় ঢেউ সামলাতে প্রস্তুত ‘লাল ফৌজ’। আসলে দ্বিতীয় ঢেউ সামলানোর সময় তেমন কোনও প্রস্তুতি ছিল না রেড ভলিন্টিয়ারদের। তবুও অক্সিজেন সিলিন্ডার, ঔষধ, খাওয়ার হাতে তুলে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলেন রেড ভলিন্টিয়াররা। তবে এইবার তাদের সাথে রয়েছে বাস্তবের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা সাথে নিয়েই কোমর বেঁধে প্রস্তুত হচ্ছেন রেড ভলেন্টিয়াররা।

রেড ভলেন্টিয়াররা বলছেন, তাঁরা প্রস্তুত। তবে এবারে যেহেতু কোভিডের ধরণ বদলেছে তাই কাজের পদ্ধতিও বদলাবে। গতবার মানুষের প্রাণ বাঁচানোর লক্ষ্যে ঝাঁপিয়েছিলেন তাঁরা। এবার তার সাথে যুক্ত হবে খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া। অবশ্যই সাথে থাকবে অক্সিমিটার আর অক্সিজেন, বলা যায়না কোথাও যদি প্রয়োজন হয়!

প্রাসঙ্গিকতা বাড়ছে রেড ভলেন্টিয়ারদের, কোভিডের তৃতীয় ঢেউ সামলাতে প্রস্তুত ‘লাল ফৌজ’

প্রাসঙ্গিকতা বাড়ছে রেড ভলেন্টিয়ারদের, কোভিডের তৃতীয় ঢেউ সামলাতে প্রস্তুত ‘লাল ফৌজ’
প্রাসঙ্গিকতা বাড়ছে রেড ভলেন্টিয়ারদের, কোভিডের তৃতীয় ঢেউ সামলাতে প্রস্তুত ‘লাল ফৌজ’

এদিকে আজ সুস্থতার হারও কমেছে অনেকটাই। কদিন আগেও রাজ্যে সুস্থতার হার ছিল প্রায় সাড়ে ৯৮ শতাংশ, আজ তা দাঁড়িয়েছে ৯৭.২৮ শতাংশে। এদিন সব থেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে শহর কলকাতায়। ২৪ ঘন্টায় তিলোত্তমায় করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন