নজরবন্দি ব্যুরোঃ মূল্যবৃদ্ধির বাজারে চাকরির অভাব সব থেকে বড় চিন্তার বিষয়। ঠিক এই সময় সুখবর দিলো ভারতীয় রেল দফতর। নন-টেকনিক্যাল বিভিন্ন পদে লোক নিচ্ছে পশ্চিম-মধ্য রেল। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে পশ্চিম-মধ্য রেলের রিক্রুটমেন্ট সেল। যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন অনলাইনে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১২১ টি শূন্যপদে নিয়োগ হবে।
আরও পড়ুনঃ এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় নামল সিআইডি, বিধায়কের পুত্রবধুকে জিজ্ঞাসাবাদ


বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৬ জুলাই। ভারতীয় রেলে ১২১ টি শূন্যপদের জন্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 8 জুলাই থেকে, এই অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ সময়সীমা হচ্ছে 28 জুলাই। কিন্তু কিভাবে করবেন এই আবেদন? কোন ওয়েব সাইটে মিলবে এর লিঙ্ক? কি কি তথ্য লাগবে এর জন্যে? জানুন বিশদে…

শূন্যপদের বিবরণ
স্টেশন মাস্টার – ৮ টি শূন্যপদ
সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক – ৩৮ টি শূন্যপদ
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট – ৯ টি শূন্যপদ
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক – ৩০ টি শূন্যপদ
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট – ৮ টি শূন্যপদ
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট – ২৮ টি শূন্যপদ
কোন পদে কত বেতন
স্টেশন মাস্টার – ৩৫৪০০ টাকা
সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক – ২৯২০০ টাকা
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট – ২৯২০০ টাকা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক – ২১৭০০ টাকা
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট – ১৯৯০০ টাকা
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট – ১৯৯০০ টাকা



শিক্ষাগত যোগ্যতা
এই শূন্যপদের জন্যে শিক্ষাগত যোগ্যতা কতদূর লাগবে? কি বলছে ভারতীয় রেল দফতর (Indian Railway)? এখানে স্টেশন মাস্টার, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক স্তরে, আার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে দ্বাদশ উত্তীর্ণ স্তরে।
কীভাবে আবেদন করবেন
প্রথমে পশ্চিম-মধ্য রেলের ওয়েবসাইট wcr.indianrailways.gov.in-এ যান, সেখানে GDCE Notification No: 01/2022 লিঙ্কে ক্লিক করুন। তারপর ‘নিউ রেজিস্ট্রেশন’ লিঙ্কে ক্লিক করুন, এগারো সংখ্যার এমপ্লয়ি নাম্বার এবং জন্মতারিখ দিন এরপর প্রয়োজনীয় তথ্য, ইমেল আইডি ও মোবাইল নম্বর দিন।
ভারতীয় রেলে ১২১ টি শূন্যপদে নিয়োগ, আবেদন করুন দ্রুত

ইমেল বা এসএমএসে আসা পাসওয়ার্ডের সাহায্যে লগ ইন করুন, এরপর প্রার্থীদের নিজের ছবি ও বিভিন্ন নথির স্বপ্রত্যয়িত জেরক্স কপি আপলোড করতে হবে। তারপর আবেদনপ্রক্রিয়া শেষ হলে তাকে সাবমিট করে তার একটি প্রিন্টআউট বের করে নিজের কাছে রাখুন।







