মদ্যপানে রেকর্ড বাংলার, কত কোটি টাকা আয় হল সরকারের, জানলে চমকে উঠবেন?

ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (ISWAI) সিইও জানিয়েছেন, ২০২২ সালেও ভারতে স্পিরিট শিল্পের সামগ্রিক বৃদ্ধি উল্লেখযোগ্য ছিল না। তবে ২০২৩ সালে অনেকটাই বদল হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মদ বিক্রির নিরিখে প্রায়ই এগিয়ে থাকে বাংলা। এবারও তার ব্যতিক্রম হল না। এই অর্থবর্ষে আবগারি দফতরের হিসেব বলছে, রেকর্ড তৈরি করে ২৩,০০০ কোটি টাকারও বেশি মদ বিক্রি করেছে বাংলা (Liquor sale record in bengal)। ডিসেম্বর মাসে হয়েছে সর্বোচ্চ মদ বিক্রি। ২০২২ অর্থবর্ষে মদ বিক্রি হয়েছিল ২১,০০০ কোটি টাকা। এবছর রাজ্যের কোষাগারে কত টাকা এল, জানুন বিস্তারিত।

মদ্যপানে রেকর্ড বাংলার, কত কোটি টাকা আয় হল সরকারের, জানলে চমকে উঠবেন?

আরও পড়ুন: ৫ জানুয়ারি জন্মদিন নয়, আসল দিনটি কবে? নিজেই জানিয়েছিলেন Mamata Banerjee

আবগারি দফতর (Excise Directorate) সূত্রে খবর, বাংলায় কেবল ডিসেম্বর মাসে ২৩,৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। মদ শিল্প থেকে রাষ্ট্রীয় কোষাগারে এসেছে ১৮ হাজার ৫০০ কোটিরও বেশি। যা এই অর্থবর্ষে একটি রেকর্ড। জানা গিয়েছে, ২০২২ সালে বাংলায় মদ বিক্রি হয়েছিল ২১,০০০ কোটি টাকা। তার জেরে এক্সাইজ ডিউটি থেকে রাজ্যের অর্থ ভাণ্ডারে এসেছিল ১৫,০০০ কোটি টাকা। ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (ISWAI) সিইও জানিয়েছেন, ২০২২ সালেও ভারতে স্পিরিট শিল্পের সামগ্রিক বৃদ্ধি উল্লেখযোগ্য ছিল না। তবে ২০২৩ সালে অনেকটাই বদল হয়েছে।

মদ্যপানে রেকর্ড বাংলার, কত কোটি টাকা আয় হল সরকারের, জানলে চমকে উঠবেন?

২০২৩ সালে দুর্গাপুজোর পাঁচ দিনে বাংলায় মদ বিক্রি একলাফে ২০ শতাংশ বৃদ্ধি পায়। যা ২০২২-এর তুলনায় অধিক। ২০২২-এ মদ বিক্রির পরিমাণ ছিল ৫০০ কোটি যা গত বছর বেড়ে দাঁড়ায় ৬০০ কোটি। বছরের অন্যান্য দিনে মদ বিক্রির পরিমাণ নেমে আসে ৩৫০ কোটি টাকায়। ২০২১-২২ অর্থবর্ষে মদ বিক্রির পরিমাণ ছিল ১৮ হাজার কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে বিয়ারের বিক্রির পরিমাণ বৃদ্ধি পায় ৪,০০০ কোটি টাকা।

মদ্যপানে রেকর্ড বাংলার, কত কোটি টাকা আয় হল সরকারের, জানলে চমকে উঠবেন?

মদ্যপানে রেকর্ড বাংলার, কত কোটি টাকা আয় হল সরকারের, জানলে চমকে উঠবেন?
মদ্যপানে রেকর্ড বাংলার, কত কোটি টাকা আয় হল সরকারের, জানলে চমকে উঠবেন?

উল্লেখ্য, গত বছর পুজোতেও রাজ্যে রেকর্ড মদ বিক্রি হয়। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছিল, পঞ্চমীতে প্রায় ৯০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ষষ্ঠীতে হয়েছিল ৯২ কোটি। অষ্টমীতে ১১২ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। নবমীতে ১০৮ কোটি ও দশমীতে ১০৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল বাংলায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন