দেশে রেকর্ড করোনা আক্রান্ত, অপরদিকে খুলে যাচ্ছে অনেক কিছু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সেপ্টেম্বার থেকে শুরু হচ্ছে আনলক-৪, খুলে যাচ্ছে অনেক কিছুই কিন্তু কমছেনা দেশে সংক্রমণের হার। প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমণ।দেশে আক্রান্তের সঙ্খার বিচারে রেকর্ড হল। আক্রান্ত একদিনে ৭৮ হাজার।মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৩৫ লক্ষ। যা রীতিমতো আতঙ্কের। এরপর মেট্রো বা লোকাল ট্রেন চালু হলে পরিস্থিতি যে আরও খারাপ হবে সেটা সবাই বুজতে পারছে শুধু সরকার ছাড়া।

২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৭৮ হাজার ৭৬১ জন। সব মিলিয়ে ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৪ । গত ২৪ ঘণ্টায়  দেশে সুস্থ হয়েছেন ৬৫ হাজারের বেশি মানুষ। সব  মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ লক্ষ ১৩ হাজার ৯৩৪ জন।মৃত্যু হয়েছে  ৯৪৮ জনের। সব  মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৬৩ হাজার ৪৯৮ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৮১ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৬.২৮ শতাংশ।

দেশে এই মুহূর্তে চিকিত্‍সাধীন সক্রিয় রোগী ৭ লাখ ৬২ হাজার ৯৪৮ জন। শুক্রবার কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের আধা-শহরাঞ্চলগুলি থেকেই কোভিড কেসের সংখ্যা বেশি আসছে।মারণ ভাইরাসে সংক্রমিতের সংখ্যায় মহারাষ্ট্র প্রথম রাজ্য হিসেবে ৭ লাখের গণ্ডি ছাড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় এখানে আরও ১৬,২৮৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৪,১০৩ জনের।

দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে ৪ লাখের গণ্ডি ছাড়িয়েছে তামিলনাডু। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৬,৩৫২ জন। তৃতীয় রাজ্যে হিসেবে আক্রান্তের সংখ্যায় ৪ লাখের গণ্ডি ছাড়িয়েছে অন্ধ্রপ্রদেশ। আক্রান্তের মোট সংখ্যা অন্ধ্রপ্রদেশে ৪,১৪,১৬৪ জন।চতুর্থ স্থানে আছে কর্ণাটক। আক্রান্তের মোট সংখ্যা ৩,২৭,০৭৬ জন।পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ,গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫,৬৩৩ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর