RBI Repo Rate: রেপো রেট বাড়াল RBI, ফের বাড়বে বাড়ি-গাড়ির EMI, মাথায় হাত মধ্যবিত্তের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের সাধারণ মানুষের পকেটে ধাক্কা। মে মাসের পর জুনেও রেপো রেট বৃদ্ধি করল RBI। ঠিক এক মাস চার দিনের মাথায় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আবার বাড়িয়ে দেওয়া হল। বুধবার দেশের শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে। ফলে নতুন রেপোরেট বেড়ে দাঁড়াল ৪.৯ শতাংশ। মানিটারি পলিসির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আর পড়ুনঃ সোনাক্ষীর প্রকাশ্যে আনলেন প্রেমিকে, ভাইরাল হল তাঁদের অন্তরঙ্গ মূহুর্তের ছবি

এই নিয়ে পরপর দু মাস রেপো রেট বৃদ্ধি করল RBI। রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। রেপো বাড়ায় বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হারও বাড়তে পারে বলে আশঙ্কা। সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর ঋণে ইএমআইয়ের বোঝাও বাড়তে পারে বলে অনুমান।

রেপো রেট বাড়াল RBI, ফের বাড়বে বাড়ি-গাড়ির EMI, মাথায় হাত মধ্যবিত্তের

ঘটনাচক্রে, গত ৪ মে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৪.৪ শতাংশ করা হয়েছিল। তার এক মাসের মধ্যেই ফের এই বৃদ্ধি প্রসঙ্গে বিশেষজ্ঞদের ব্যখ্যা, সাধারণত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই সুদের হার বাড়ানো হয়। এর দু’টি দিক থাকে। এক, গ্রাহকদের লাগামছাড়া ঋণ দেওয়ার ব্যাপারে যাতে ব্যাঙ্কগুলিকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। দুই, সহজলভ্য ঋণ না পাওয়ায় বিলাসবহুল দ্রব্য কেনাকাটার প্রবণতা কমার কথা সাধারণ মানুষের মধ্যে। সে ক্ষেত্রে, চাহিদার অভাবে দাম কমবে বিলাসবহুল দ্রব্যের।

রেপো রেট কী? ( What Is Repo Rate?) – রেপো রেট (Repo Rate) হল একটি নির্দিষ্ট সুদের হার। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( Reserve Bank of India) বা RBI ব্যাঙ্কগুলোকে টাকা ঋণ দেয় তাঁকে বলে রেপো রেট।

যখন দেশে মূল্যবৃদ্ধির পারদ ক্রমশ চড়া হয়। সাধারণ মানুষ জিনিসপত্রের দামে হাঁসফাঁস করে. তখন RBI বাধ্য হয়, রেপো রেট বৃদ্ধি করতে। কিন্তু এর ফলে ব্যাঙ্কগুলি RBI বৃদ্ধি করে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রেপো রেট বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যায়।

রেপো রেট বাড়াল RBI, ফের বাড়বে বাড়ি-গাড়ির EMI, মাথায় হাত মধ্যবিত্তের

রেপো রেট বাড়াল RBI, ফের বাড়বে বাড়ি-গাড়ির EMI, মাথায় হাত মধ্যবিত্তের
রেপো রেট বাড়াল RBI, ফের বাড়বে বাড়ি-গাড়ির EMI, মাথায় হাত মধ্যবিত্তের

বুধবার সকাল দশটায় অনলাইন ঘোষণায় নতুন রেপো রেটের কথা জানান শক্তিকান্ত। আরবিআই গভর্নর বলেন, ‘অতিমারি এবং যুদ্ধ পরিস্থিতিতে দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। পরিস্থিতি মাথায় রেখে আমরা মেপে পা ফেলার সিদ্ধান্ত নিয়েছি। দেশের বৃদ্ধিতে যাতে কোনওরকম আঁচ না আসে সেদিকে নজর রেখেই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর