নজরবন্দি ব্যুরোঃ মোহালিতে চমক দিলেন জাডেজা। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাপুরণের পাশাপাশি করলেন টেস্টের দ্বিতীয় সেঞ্চুরি। সর্বকালের সেরা স্পিনার শেন ওয়ার্নের ‘রকস্টার’ এর ওপর ভরসা করেই শ্রীলঙ্কার জন্য পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ Shane Warne: কালো ব্যান্ড পরে ‘লিজেন্ড’ কে শেষ শ্রদ্ধা জানালো রোহিতরা


প্রথম দিনের টেস্টের শুরুতে আলোচনার লাইমলাইটে ছিলেন বিরাট কোহলি। শত ম্যাচে তাঁর কাছ থেকে অর্ধশতরানের প্রত্যাশা রেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেটা পুরণ হয়নি। হনুমা বিহারীর ৫৮ রানে খুশির হয়েছিলেন ভারতীয় সমর্থকরা। প্রত্যাশা বাড়িয়েছিলেন ঋষভ পান্থ। তিনিও ফিরে গিয়েছেন ৯৬ রানে। অবশেষে দ্বিতীয় দিনে শতরানের গণ্ডি পার করলেন ‘স্যার’ জাদেজা। ৫০০ রানের গণ্ডি পার করল টিম ইন্ডিয়া।


শ্রীলঙ্কার বিরুদ্ধে আইএস বৃন্দা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার পাহাড় প্রমাণ রানের জন্য রকস্টার জাদেজাকেই আগে রাখছেন ক্রিকেট প্রেমীরা। কারণ, দ্বিতীয় দিনের শুরুতে ভারতের একমাত্র ভরসা ছিলেন তিনি এবং অভিজ্ঞ ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বীন। সপ্তম উইকেটের শেষে ১০০ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা।
শতরানের গণ্ডি পার করলেন ‘স্যার’ জাদেজা, ৫০০ রান ভারতের
মাত্র ১৬০ বলে ১০০ গড়েন জাড্ডু। চোট থেকে ফিরে দুরন্ত ফর্মে অভিজ্ঞ ক্রিকেটার। এই নিয়ে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি করলেন তিনি। এই মুহুর্তে ভারতের রান সংখ্যা ৮ উইকেটের বিনিময়ে ৫০৭ রান। দ্বিতীয় দিনে ৬১ রানের মাথায় আউট হয়েছেন অশ্বীন। ২ রানে ফিরে গিয়েছেন জয়ন্ত যাদব।







