Shane Warne: কালো ব্যান্ড পরে ‘লিজেন্ড’ কে শেষ শ্রদ্ধা জানালো রোহিতরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৪ মার্চ বিশ্ব ক্রিকেটের কাছে ‘ব্ল্যাক ফ্রাইডে’ হয়ে রয়ে গেল। শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার রডনি মার্শ প্রয়াত হন। তাঁর মৃত্যুতে টুইট করে শোকজ্ঞাপন করেন এবং শ্রদ্ধা জানান অজি তারকা স্পিনার শেন ওয়ার্ন । আর সেই ওয়ার্নই সকলকে চমকে দিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন শুক্রবার সন্ধেতে।

আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ওয়ার্নের, ময়নাতদন্ত করবে ব্যাঙ্কক পুলিশ

৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ওয়ার্নি’। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেটমহলে। সারা বিশ্বজুড়ে ওয়ার্নারের ভক্ত রয়েছে অগণিত। তাঁর প্রয়াণের পর টুইটারে শোক জানিয়েছিলেন ভারতীয় দলের দুই মহা তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। এ দিনের খেলা শুরু হওয়ার আগে কালো আর্ম ব্যান্ড পরে দুজনকে শ্রদ্ধা জানাল ভারতীয় দল।

কালো ব্যান্ড পরে ‘লিজেন্ড’ কে শেষ শ্রদ্ধা জানালো রোহিতরা
কালো ব্যান্ড পরে ‘লিজেন্ড’ কে শেষ শ্রদ্ধা জানালো রোহিতরা

ওয়ার্নের আকস্মিক মৃত্যুর খবরে বাকিদের মতো ভেঙে পড়েছেন রোহিত। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে সেটা জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিসিসিআই-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে ‘হিট ম্যান’ বলেন, ‘আমি ভেঙে পড়েছি। ওঁর চলে আমাদের ক্রিকেট জগতের বড় ক্ষতি। শেন ওয়ার্ন এত বড় মাপের ক্রিকেটার ছিলেন যে ওঁকে দেখে পরবর্তী প্রজন্ম লেগ স্পিনার হওয়ার স্বপ্ন দেখেছে। ওয়ার্ন বলকে বশ মানিয়ে সবাইকে উদবুদ্ধ করেছে। আমি ওঁর পরিবার, তিন সন্তান ও বন্ধুদের প্রতি সান্ত্বনা প্রকাশ করছি।’

কালো ব্যান্ড পরে ‘লিজেন্ড’ কে শেষ শ্রদ্ধা জানালো রোহিতরা
কালো ব্যান্ড পরে ‘লিজেন্ড’ কে শেষ শ্রদ্ধা জানালো রোহিতরা

রোহিতের মতো বিরাটও এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। সেটা তাঁর চখেমুখে প্রকাশ পেয়েছে। বিরাট বলেন, ‘গতকাল রাতেই মন খারাপ করে দেওয়া খবরটা পেয়েছিলাম। ওয়ার্নের আকস্মিক মৃত্যু বুঝিয়ে দিল যে জীবন কতটা অনিশ্চিত। তাই জীবনে যা পেয়েছি সেটা নিয়েই খুশি থাকা ভাল। ৫২ বছর বয়সে ওঁর মতো মানুষ চলে যাবে এটা ভাবতেই পারছি না।

কালো ব্যান্ড পরে ‘লিজেন্ড’ কে শেষ শ্রদ্ধা জানালো রোহিতরা

মাঠের বাইরেও ওঁর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। ক্রিকেট নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। খুব তাগিদ নিয়ে সবার সঙ্গে ক্রিকেট নিয়ে আলচনা করত। এটাই ওঁকে সবার থেকে আলাদা করে। লিভ লাইফ কিং সাইজ-এর প্রকৃষ্ট উদাহরণ হল ওয়ার্নি। ওঁর পরিবার এবং তিন সন্তানের প্রতি সমবেদনা রইল।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন