রশ্মিতার রশ্মি ছড়িয়ে পড়লো জঙ্গল-মহলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রশ্মিতার রশ্মি ছড়িয়ে পড়লো জঙ্গলমহলে, উদ্ভাসিত বাঁকুড়া। এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৮৮ নম্বর পেয়ে মেধা তালিকায় পঞ্চম স্থান আধিকার করলো রশ্মিতা সিংহ মহাপাত্র। রশ্মিতা এবার দক্ষিণ বাঁকুড়ার বিক্রমপুর রাধা-দামোদর উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম কল্ল্যাচা থেকে এই ফল করায় তার গ্রামের মানুষ খুবই আনন্দিত।

আরও পড়ুনঃ কোভিড যোদ্ধার মৃত্যু হলে চাকরি পাবেন পরিবারের ১ জন। ঘোষনা মুখ্যমন্ত্রীর।

Shamim Ahamed Ads

রশ্মিতা মেয়েদের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে পশ্চিমবঙ্গে। এই কৃতিত্বের জন্য তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠীদের পাশাপাশি এলাকার বাসিন্দারা খুবই খুশি। রশ্মিতার এবার লক্ষ্য হল উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করা।পরবর্তীকালে সে বড়ো হয়ে মানুষের জন্য কিছু করতে চায় তা সে চিকিৎসক হিসেবেই হোক বা গবেষক হিসেবেই হোক।প্রধান শিক্ষক অর্ধেন্দু দন্ডপাট বলেন,- রশ্মিতার পাশাপাশি বিক্রমপুর রাধা-দামোদর উচ্চবিদ্যালয় থেকে অনেক ছাত্র-ছাত্রী ভালো ফল করেছে।

তারা অনেকেই মেধাতালিকার কাছাকাছি গিয়েও চুড়ান্ত তালিকায় আসেনি। তাদের সবার জন্য আমাদের শুভকামনা রইল। ভবিষ্যতে তারা বড় হয়ে আমাদের বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। দেবাঞ্জন সিংহ মহাপাত্র -৬৮২, আবীর ব্যানার্জি -৬৭৮, সায়ন সৎপতি-৬৭৪, অঙ্কিতা পাত্র-৬৬৯ -রা ভবিষ্যতের মেধা তালিকাতে স্থান পাবে।

রশ্মিতার রশ্মি ছড়িয়ে পড়লো জঙ্গলমহলে, উদ্ভাসিত বাঁকুড়া। বিদ্যালয়ের সহ-শিক্ষক রামস্বরূপ নায়ক বলেন – “রশ্মিতা, দেবাঞ্জন এরা শুধু পড়াশোনাতেই নয়, কুইজ, বিজ্ঞান বিষয়ক মডেল তৈরিতে জেলা স্তরে সবার নজরে আসে। ‘ডাকঘর’ নাটকে অমলের ভুমিকায় অভিনয় করে রশ্মিতা সবার মন জয় করেছে। এরা আমাদের শুধু ছাত্র -ছাত্রী নয় এরা আমাদের গর্ব। এদের সবার জন্য শুভেচ্ছা রইলো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত