ভালোবাসার দিনে ভাগ্য কী বলছে? ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-তে প্রেম, সম্পর্ক আর কর্মক্ষেত্র—সব মিলিয়ে প্রতিটি রাশির জন্য রয়েছে আলাদা আলাদা ইঙ্গিত। কারও জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা, কারও ক্ষেত্রে পুরনো টানাপোড়েন—আজকের রাশিফলেই লুকিয়ে রয়েছে দিনের চমক।
মেষ:
সকালে অশান্তি থাকলেও পরে পরিস্থিতি সামলে যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ দিন। কর্মক্ষেত্রে সামান্য উদ্বেগ থাকলেও বড় সমস্যা নেই।
বৃষ:
প্রেমে আনন্দ থাকলেও অর্থ ও সামাজিক ক্ষেত্রে চাপ থাকতে পারে। পরিবারের সাহায্যে সমস্যার সমাধান হবে।
মিথুন:
নতুন সম্পর্ক বা পরিচয়ের সম্ভাবনা রয়েছে। প্রেম ও সামাজিক ক্ষেত্রে শুভ সময়। কর্মক্ষেত্রেও নতুন সুযোগ মিলতে পারে।
কর্কট:
পুরনো সম্পর্কের স্মৃতি মনে ভিড় করতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখলে মানসিক শান্তি বজায় থাকবে।
সিংহ:
সকালে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হবে। অর্থ ও কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
কন্যা:
সঙ্গীর সঙ্গে আনন্দে কাটবে দিন। সম্পর্কের উষ্ণতা বাড়বে। কর্ম ও অর্থক্ষেত্র স্থিতিশীল থাকবে।
তুলা:
দিনের শুরুতে অশান্তি থাকলেও পরে ব্যবসা বা সামাজিক ক্ষেত্রে ইতিবাচক ফল মিলবে। অর্থ বিষয়ে সতর্ক থাকুন।
বৃশ্চিক:
প্রেমে অশান্তির সম্ভাবনা রয়েছে। তবে কর্ম ও উপার্জনের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে।
ধনু:
প্রেম ও দাম্পত্য জীবনে সুখের ইঙ্গিত। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।
মকর:
কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকা জরুরি। অর্থভাগ্য স্থিতিশীল।
কুম্ভ:
সম্পর্কে ছোটখাটো তর্ক হতে পারে। ধৈর্য ধরে চললে দিনটি স্বাভাবিক কাটবে।
মীন:
দিনটি মোটামুটি আনন্দে কাটবে। নতুন পরিচয় বা সম্পর্কের সম্ভাবনা রয়েছে। অর্থে সামান্য চাপ থাকতে পারে।



