৩০০ বছর পর মহাশিবরাত্রিতে বিরল রাজযোগ! সৌভাগ্যের দ্বার খুলতে পারে কোন কোন রাশির?

মহাশিবরাত্রিতে একসঙ্গে পাঁচ বিরল রাজযোগের সৃষ্টি। জ্যোতিষ মতে, বৃষ, সিংহ, বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য ও অর্থলাভের সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মহাশিবরাত্রি মানেই ভগবান শিবের আরাধনা, ভক্তি আর আধ্যাত্মিকতার এক বিশেষ দিন। কিন্তু এ বছর সেই পবিত্র তিথি আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা। তাঁদের দাবি, প্রায় ৩০০ বছর পর একসঙ্গে তৈরি হচ্ছে একাধিক বিরল রাজযোগ, যা কয়েকটি রাশির জন্য নিয়ে আসতে পারে সৌভাগ্য, সমৃদ্ধি ও অর্থলাভের সুযোগ।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। এ বছর এই শুভ তিথি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪ মিনিটে এবং শেষ হবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩৪ মিনিটে। এই সময় ভগবান শিবের উপাসনা, উপবাস, জাগরণ ও অভিষেক বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়।

Shamim Ahamed Ads

জ্যোতিষীদের মতে, এ বছর মহাশিবরাত্রির সময় একসঙ্গে পাঁচটি বিরল রাজযোগ তৈরি হচ্ছে। এর মধ্যে রয়েছে—

এই পাঁচটি যোগ একসঙ্গে তৈরি হওয়াকে অত্যন্ত বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে ধনলাভ, পদোন্নতি, ব্যবসায় সাফল্য ও সৌভাগ্যের নতুন দরজা খুলতে পারে।

যে রাশিগুলির জন্য শুভ ফলের ইঙ্গিত:

  • বৃষ রাশি: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। আর্থিক স্থিতি মজবুত হতে পারে। নতুন বিনিয়োগে লাভের যোগ।

  • সিংহ রাশি: অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে। পুরনো সমস্যার সমাধান হতে পারে। সামাজিক সম্মান বাড়বে।

  • বৃশ্চিক রাশি: ব্যবসায় উন্নতি ও নতুন সুযোগের সম্ভাবনা। পারিবারিক সুখ-শান্তি বাড়বে।

  • কুম্ভ রাশি: সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এই রাশিতে। কর্মক্ষেত্রে বড় সুযোগ, আর্থিক উন্নতি ও ভাগ্যের সহায়তা মিলতে পারে।

জ্যোতিষ মতে, মহাশিবরাত্রির দিনে ভগবান শিবকে সন্তুষ্ট করতে সকালে স্নান করে শিবমন্দিরে গিয়ে অভিষেক করা শুভ। দুধ, দই, মধু, ঘি ও চিনি দিয়ে পঞ্চামৃত অভিষেক করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস।

এই বিরল যোগের রাতে ভক্তিভরে শিবের আরাধনা করলে জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসতে পারে—এমনটাই মনে করছেন জ্যোতিষীরা। তবে এই সব বিশ্বাস ব্যক্তিগত আস্থা ও মতের উপর নির্ভরশীল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত