ফের ধর্ষণের ঘটনা রাজ্যে, গণধর্ষণের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের ধর্ষণের ঘটনা রাজ্যে। বধূকে গণধর্ষণের পর প্রমাণ লোপাট করতে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার নামখানায়। আক্রান্ত মহিলা গুরুতর অসুস্থ অবস্থায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ রাজ্যের আইন শৃখ্যংলা নিয়ে ফের সরব রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার, চাইলেন কেন্দ্রীয় হস্তক্ষেপ

ধর্ষণের অভিযোগ উঠেছে বধূর ভাসুর-সহ ৫ জনের বিরুদ্ধে। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, ৯ তারিখ ভোর তিনটে নাগাদ ঘুম ভেঙে বারান্দায় শৌচকর্ম করতে বেরিয়েছিলেন তিনি। স্বামী সেই সময় ঘরে ঘুমিয়েছিলেন। সেইসময় চার-পাঁচজন এসে পিছন থেকে তাঁর মুখ বেঁধে গণধর্ষণ করে।

পরে গায়ে কেরোসিন তেল ঢেলে তাঁকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। জানা গিয়েছে, ঘর থেকে বধূর শ্বশুর বেরিয়ে আসতেই অভিযুক্তরা চম্পট দেয়। পুলিশকে তিনি জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে দুজনকে চিনতে পেরেছিলেন। একজন তাঁর ভাসুর এবং অপরজন ভাসুরের বেয়াই। অন্যদের পরিচয় জানা যায়নি।

ফের ধর্ষণের ঘটনা রাজ্যে, গণধর্ষণের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

অভিযুক্তরা পেশায় মৎস্যজীবী। সোমবার নামখানা থানার পুলিশ অভিযুক্ত ভাসুর ও বেয়াইকে আটক করেছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন সূত্রে একাধিক ধর্ষণের খবর সামনে এসেছে। মাটিয়া, মালদহ, দক্ষিণ দিনাজপুরের পর রায়গঞ্জ, বোলপুর থেকেও ধর্ষণের খবর সামনে এসেছে। এই নিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলি সরকারের সমালোচনায় মুখর হয়েছে। বিজেপি সভাপতি সুশান্ত মজুমদার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব হয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত