দীপিকাতে খুশি নন রনবীর? মন মজেছে হাঁটুর বয়সী সারার প্রতি!

দীপিকাতে খুশি নন রনবীর? মন মজেছে হাঁটুর বয়সী সারার প্রতি! এর আগে কম বয়সী মেয়ের সাথে রোমান্সের অভিনয় করে ট্রোলের শিকার হয়েছেন অনেক বলিউড অভিনেতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রণবীরের থেকে ২০ বছরের ছোট সারা আর তাতেই মন মজেছে রণবীর সিংয়ের। এবার স্যারের সাথেই রোমান্স করবেন দীপিকার স্বামী রণবীর সিং। আর এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ট্রোলের শিকার রণবীর। যদিও এর আগেও কম বয়সী মেয়ের সাথে রোমান্সের অভিনয় করে ট্রোলের শিকার হয়েছেন সালমান খান, অক্ষয় কুমার, অজয় ​​দেবগন সহ অনেক বলিউড অভিনেতা। এবার পালা রণবীর সিং-এর!

সম্প্রতি একটি ছবিতে রনবির সিং তার থেকে ২০ বছরের ছোট একজন অভিনেত্রীর সঙ্গে বড়পর্দায় রোমান্সের ছবিতে দেখা যাবে। যে ছবির পরিচালনা করবেন আদিত্য ধর। এবং রণবীর সিংয়ের পাশাপাশি সেই সিনেমায় থাকবেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপালের মতো অভিনেতারা। তবে এই সিনেমায় মুখ্য নায়িকার ভূমিকায় থাকবেন সারা।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ১৯ বছর বয়সী এই সারা এর আগেও তামিল ও হিন্দিতে বেশ কয়েকটি সিনেমা করেছেন। তবে রণবীর সিংয়ের মতো বড় অভিনেতার সঙ্গে এই প্রথম প্রধান অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে সারা কে। তবে এ সিনেমার দৈর্ঘ্য খুব একটা বড় হবে না বলেই জানা গেছে।

সারা অর্জুন ‘পোনিয়ান সেলভান’-এর দুটি অংশেই ঐশ্বরিয়া রাই বচ্চনের চরিত্র নন্দিনীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। এই দুটি ছবি যখন তৈরি হয়েছিল তখন সারার বয়স ছিল ১৬ বছর। ছবিটির প্রথম পার্ট ২০২২ সালে এবং দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২৩ সালে। পোনিয়ান সেলভান’ পার্ট ১-এ আয় ছিল ৫০০ কোটি টাকা, যেখানে নির্মাতারা পার্ট ২ থেকে ৩৪৫ কোটি টাকা আয় করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর