Ranbir-Alia: গোমাংস খান রণবীর, তাই সস্ত্রীক মহাকাল মন্দিরে ধুকতে বাধা তারকা দম্পতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গোমাংস খাওয়ার অপরাধে এবার মহাকাল মন্দিরে পুজো দিতে পারলেন না রণবীর আলিয়া। সদ্যই মুক্তি পেয়েছে আলিয়া ভাট, রণবীর কাপুর অভিনীত অয়ন মুখার্জির ছবি ব্রহ্মাস্ত্র। আর সেই সিনেমার প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে অভিনেতা, অভিনেত্রী ও পরিচালককে। জানা গিয়েছে, মঙ্গলবার রণবীর, আলিয়া এবং অয়ন মধ্যপ্রদেশ উজ্জয়ৈন শহরে মহাকাল মন্দির দর্শন করতে এসেছিলেন।

আরও পড়ুন: আসছে আশিকি-৩, নায়ক কার্ত্তিক, কিন্তু নায়িকা কে জানেন?

প্রসঙ্গত, বিগত কয়েকদিন যাবত রণবীর কাপুরের (Ranbir Kapoor) গোমাংস খাওয়া নিয়ে অতীতের কিছু বক্তব্য উঠে এসেছে। আর সে কারণেই মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে তাঁদের। বিতর্কের সূত্রপাত হয়েছিল রণবীরের ‘রকস্টার’ সিনেমার মুক্তির সময়। সেই সিনেমার প্রচারের সময়ই অভিনেতা জানিয়েছিলেন, তাঁর পরিবার পেশোয়ারে থাকত।

গোমাংস খান রণবীর, তাই সস্ত্রীক মহাকাল মন্দিরে ধুকতে বাধা তারকা দম্পতির
গোমাংস খান রণবীর, তাই সস্ত্রীক মহাকাল মন্দিরে ধুকতে বাধা তারকা দম্পতির

গোমাংস খান রণবীর, তাই সস্ত্রীক মহাকাল মন্দিরে ধুকতে বাধা তারকা দম্পতির

10 1

তাই নানা ধরনের মাংস খেতে পছন্দ করেন তাঁরা। রণবীর নিজেও গোমাংস খেতে ভালবাসেন বলেও জানান।’হিন্দু বিরোধী’ এবং ‘গোমাংস ভক্ত’ রণবীর আলিয়াকে মহাকাল মন্দিরে প্রবেশ করতে দেওয়া যাবে না, এমনি দাবি তুলে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তারা।  পুরনো সেই সাক্ষাৎকার ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে নতুন করে ভাইরাল হয়। এতেই ক্ষিপ্ত হন অনেকে। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানানো হয়।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন