Alia Bhat-Ranbir Kapoor: সদ্যজাত নাতনির মধ্যে ঋষি কাপুরের ছায়া, দাদুর স্মরণেই নামকরণ আলিয়া কন্যার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত ৬ই নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া ভাট (Alia Bhat)।বিয়ের ৭ মাসের মাথাতেই তাঁর আর রণবীর কাপুরের কোল আলো করে আসে এই খুদে। গোটা বলিউড শুভেচ্ছা জানিয়েছে তারকা দম্পতিকে। এখনও সন্তানের ছবি প্রকাশ্যে আনেনি অভিনেত্রী।

আরও পড়ুন: শাহরুখের কেরিয়ার ডুবে যাবে, বিস্ফোরক দাবি কে আর কের

তবে এখন শোনা যাচ্ছে রণবীরের বাবা ঋষি কাপুরের নামের সঙ্গে মিল রেখেই মেয়ের নাম রাখতে চলেছেন তাঁরা। ঋষি কাপুর চলে যাওয়ার পর পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। সমস্তটা ভুলেই আবারও ছন্দে ফেরার চেষ্টা করছে পরিবার। শোক ভুলে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর ও আলিয়া। সন্তানের প্রসবের খবর জানিয়ে নেটমাধ্যমে আবেগঘন পোস্ট করেছিলেন আলিয়া।

 সদ্যজাত নাতনির মধ্যে ঋষি কাপুরের ছায়া, দাদুর স্মরণেই নামকরণ আলিয়া কন্যার
সদ্যজাত নাতনির মধ্যে ঋষি কাপুরের ছায়া, দাদুর স্মরণেই নামকরণ আলিয়া কন্যার

সিংহ, সিংহী এবং শাবকের ছবির নীচে লেখা ছিল, ‘আমাদের জীবনের সেরা খবর। আমাদের সন্তান হয়েছে.. ও এক মায়াবী কন্যা (লাল হৃদয়ের ইমোজি)। আমরা ভালোবাসায় পরিপূর্ণ- আশীর্বাদপ্রাপ্ত এবং আবেগময় পিতামাতা!! আলিয়া এবং রণবীরের তরফে রইল অনেক অনেক ভালোবাসা।’

সদ্যজাত নাতনির মধ্যে ঋষি কাপুরের ছায়া, নাম শুনেই আবেগপ্রবণ নিতু

alia 1Bollywoodlife-এর এক প্রতিবেদন অনুসারে কিংবদন্তি অভিনেতা ঋষির নামের সঙ্গে মিলিয়েই তাঁরা নাম বেছেছেন বাড়ির খুদে সদস্যের। এমনকী, নিতুকে যখন তাঁরা নামটা শুনিয়েছিলেন চোখের জল ধরে রাখতে পারেননি। উল্লেখ্য, খুব শীঘ্রই নাম প্রকাশ করতে চলেছেন এই বলি তারকা জুটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত