মাদক প্রসঙ্গে টলি অভিনেতাদের একহাত নিলেন রানা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বহু বছর ধরেই মাদক যোগ নিয়ে সরগরম রয়েছে বলিপাড়া। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউড কে আতস কাঁচের নিচে রেখে তদন্ত শুরু করেছে এনসিবি। সেইজন্য বছরভর রিয়া চক্রবতী সহ একাধিক অভিনেতা ও অভিনেত্রীদের কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে এই আধিকারিকরা। গত শনিবার একটি পার্টি থেকে মাদক কাণ্ডে কিংখান পুত্র আরিয়ানের পুত্র গ্রেফতার হওয়ার পর থেকেই ফের সতেজ হয়ে ওঠে সেই স্মৃতি।

আরও পড়ুনঃআরিয়ান কে জামিন দিলনা আদালত, দোষ কবুলের পরও জেরা চলবে শাহরুখ পুত্রের।

জানা গিয়েছে, আজ বোম্বে আদালতে তোলা হবে কিং খানের এই পুত্র কে। শাহরুখ খানের এই খারাপ সময়ে বিবাদ ভুলে পাশে এসেও দাঁড়াতে দেখা গিয়েছিল সলমন খান কে। তবে তাঁর পক্ষের আইনজীবীর তরফ থেকে জামিনের আবেদন করা হয়েও আদৌ তা মঞ্জুর করা হয় কিনা এখন সেদিকেই নজর সকলের।

তবে শুধুমাত্র বলিপাড়া নয় বর্তমানে মাদক সেবনে পিছিয়ে নেই টলিউড জগত। শোনা গিয়েছে গাঁজার পাশাপাশি এলএসডি, কোকেনের মতো মাদকও পৌঁছে যায় অভিনেতা-অভিনেত্রীদের সাজ ঘরে। এই নিয়েই টলি অভিনেতা ও অভিনেত্রীদের এক হাত নিলেন সকলের পরিচিত পরিচালক রানা সরকার।  নেওয়া হয়।  আরিয়ানের গ্রেফতারির পরেই নিজের ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেন রানা

তিনি লেখেন, ” কলকাতায় যেসব সেলিব্রিটিরা নেশার সঙ্গে জড়িত এখনই এসব ছেড়ে দিন… মেগা সিরিয়ালের ফ্লোরে, ফিল্মের মেকআপ রুমে, ফটোশ্যুটে, পাবলিক প্লেসে সেলেব্রিটিরা বেপরোয়া ভাবে নেশা করছে শোনা যাচ্ছে… ডিরেক্টর, প্রোডিউসার, চ্যানেল অনেক ক্ষেত্রেই প্রশ্রয় দিচ্ছেন… যেকোনো সময় ধরা পরে যাবেন…পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, কেরিয়ারের কথা ভাবুন…। ”

মাদক প্রসঙ্গে টলি অভিনেতাদের সাবধান থাকার বার্তা রানার 

মাদক প্রসঙ্গে টলি অভিনেতাদের একহাত নিলেন রানা
হুশিয়ারি রানার

যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। তাহলে কি বলিউডের মত টলিউডেও রয়েছে মাদক চক্র ? সেদিকেই নজর আখন সকলের।

মাদক প্রসঙ্গে টলি অভিনেতাদের একহাত নিলেন রানা
মাদক প্রসঙ্গে টলি অভিনেতাদের একহাত নিলেন রানা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর