আরিয়ান কে জামিন দিলনা আদালত, দোষ কবুলের পরও জেরা চলবে শাহরুখ পুত্রের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরিয়ান কে জামিন দিলনা আদালত, আগামীকাল পর্যন্ত তাঁকে থাকতে হবে এনসিবি-র হেফাজতে। আরিয়ানের আইনজীবী সতীশ মানসিন্ধে এদিন আইরিয়ান খানের বেলের জন্যে আবেদন করে। কিন্তু সেই আবেদন নামঞ্জুর করে আদালত। রবিবার রাতে শাহরুখ-পুত্রকে গ্রেফতার করার পর জানানো হয়েছিল, কেবলমাত্র এক দিনের জন্য তাঁকে এনসিবি-র হেফাজতে রাখা হবে। কিন্তু এদিন তাঁরা আরও একদিনের হেফাজত দাবি করে।

আরও পড়ুনঃ চার বছর ধরে মাদক নিচ্ছি, জেরায় কবুল আরিয়ানের।

এনসিবি আধিকারিকরা তাঁকে জেরা করার সময়ে কান্নায় ভেঙে পড়েন ২৩ বছরের আরিয়ান। তাঁকে টানা ১৬ ঘন্টা ম্যারাথন জেরা করে এনসিবি আধিকারিকরা। জেরার সময়ে আরিয়ান জানিয়েছেন,’চার বছর ধরে মাদক নিচ্ছি’। আজ তাঁকে আবার আদালতে তোলা হয়। তাঁর আইনজীবীরাও আজই আদালতে জামিনের জন্যে আবেদন করেন। কিন্তু আরিয়ান কে জামিন দিলনা আদালত। ৭ তারিখ পর্যন্ত কাস্টিডির মেয়াদ বাড়ানো হয়েছে।

তদন্তকারীদের সূত্রে খবর, দুবাই এবং ব্রিটেনে থাকার সময় নিয়মিত মাদক নিতেন শাহরুখ পুত্র।  গত রাতে জেরার সময় বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন আরিয়ান। জেরায় নিজের মাদকাসক্তির কথা স্বীকার করে তিনি জানিয়েছেন, ‘চার বছর ধরে মাদক নিচ্ছি। মুম্বাই থেকে বাইরে গেলে মাদক লুকিয়ে নিয়ে যেতাম।’ বন্ধুদের সাথে বিলাসবহুল পার্টিতে বসত মাদকের আসর। সব কিছুতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন আরিয়ান।

আরিয়ান কে জামিন দিলনা আদালত

আরিয়ান কে জামিন দিলনা আদালত
আরিয়ান কে জামিন দিলনা আদালত

মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক-পার্টি থেকে শনিবার রাতে আরিয়ান-সহ ৮ জনকে আটক করে এনসিবি। জানা গিয়েছে, নিজের লেন্সের বাক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান। আরিয়ান এবং তাঁর বন্ধুদের কাছ থেকে ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২ টি পিল(MDMA) এবং ৫ গ্রাম এমডি আটক করেছে এনসিবি তদন্তকারী দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত