IPL এ দু’বার সৌরভের আমন্ত্রণ ফিরিয়েছেন রামিজ! কিন্তু কারন কি? জানালেন PCB প্রধান

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দু’দেশের মধ্যে সম্পর্ক অতি তিক্ত। যে কারণে ভারতীয় ক্রিকেট লিগ আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটাররা। তা সত্ত্বেও আইপিএল ফাইনালে দু’বার পাক বোর্ড (PCB) প্রধান রামিজ রাজাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচনে বামেদের ভূমিকা কতটা? দেশ জুড়ে কতজন বাম বিধায়ক-সাংসদ আছেন? ভোটমূল্য কত?

এবার এ খবর নিজেই নিশ্চিত করলেন রামিজ। কিন্তু ভারতীয় বোর্ড সভাপতির আমন্ত্রণে সাড়া দেননি তিনি। কিন্তু কি কারণে এই সিদ্ধান্ত? রামিজ জানান “দেখুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওকে একটা কথাই বলে চলেছি যে, এই মুহূর্তে ২-৩ জন ক্রিকেটারই বোর্ড প্রেসিডেন্ট বা চেয়ারম্যানের পদে দায়িত্ব সামলাচ্ছে।

IPL এ দু'বার সৌরভের আমন্ত্রণ ফিরিয়েছেন রামিজ! কিন্তু কারন কি? জানালেন PCB প্রধান

যদি আমরা কোনও পার্থক্য গড়ে দিতে না পারি, তাহলে আর কী লাভ! দুর্ভাগ্যবশত সৌরভ ওর চিন্তার কথা জানিয়েছে। সৌরভ দু’বার আমাকে আইপিএলে আসার আমন্ত্রণ জানিয়েছে। একবার দুবাইয়ে আসতে বলেছিল। চলতি বছর ভারতে ডেকেছিল। আমি যাব কি যাব না, এই নিয়ে দ্বিধায় ছিলাম। আমি ভেবেছিলাম, আমি যদি যাই, তাহলে ফ্যানরা আমাকে ছেড়ে কথা বলবে না।

2 25

আইপিএলে থাকার ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। তবে এই মুহূর্তে বেশ কিছু ফাটল রয়েছে। সেগুলি মেরামত করতে হবে। কারণ খেলাটা রাজনৈতিক!”পাশাপাশি তিনি আরও একবার ভারতের সঙ্গে খেলার ইচ্ছাও প্রকাশ করেন BCCI এর কাছে।

3 22

IPL এ দু’বার সৌরভের আমন্ত্রণ ফিরিয়েছেন রামিজ! কিন্তু কারন কি? জানালেন PCB প্রধান

উল্লেখ্য, ২০১২ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না ভারত ও পাকিস্তান। আইপিএলেও ঠাঁই হয় না পাক ক্রিকেটারদের। শুধুমাত্র বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো আইসিসি (ICC) টুর্নামেন্টেই দেখা হয় দুই দলের। পাকিস্তান একাধিকবার ভারতের সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করেও লাভ হয়নি। কেন্দ্র সরকার সাফ জানিয়ে দেয়, সন্ত্রাস আর ক্রিকেট পাশাপাশি হতে পারে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর