রাষ্ট্রপতি নির্বাচনে বামেদের ভূমিকা কতটা? দেশ জুড়ে কতজন বাম বিধায়ক-সাংসদ আছেন? ভোটমূল্য কত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে দাঁড়াতে গেলে যাঁদের ভোটাধিকার আছে তাঁদের মধ্যে থেকে ৫০ জন প্রস্তাবক আর ৫০ জন সমর্থক লাগে। তবেই ভোটে দাঁড়ান যায় বা কাউকে কোন দল দাঁড় করাতে পারে। বিধায়ক দের ভোট মুল্য রাজ্যওয়ারী বিধায়ক সংখ্যা ও ১৯৭১ সালের জনগননা সংখ্যা ভাজিত যত হবে তার সাথে ১০০০ ভাগ করে যা দাঁড়াবে সেটাই। এই হিসাবে প্রত্যেক রাজ্যেই বিধায়কদের ভোট মুল্য আলাদা আলাদা। এই হিসাবে সাংসদ ও রাজ্যওয়ারী বিধায়কদের ভোট মুল্য কত? সেটা একটু দেখা যাক।

আরও পড়ুনঃ রাহুল গান্ধীর অফিসে এসএফআইয়ের তাণ্ডব, নিন্দায় মুখর সীতারাম ইয়েচুরি!

ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে এবার একেক জন সাংসদের দের ভোট মুল্য ৭০০। লোকসভা এবং রাজ্য সভাতে সি পি আই (এম) এবং সি পি আই এর সাংসদ সংখ্যা ১২ জন।লোকসভাতে সি পি আই (এম) এর ৩ জন এবং রাজ্যসভায় ৫ জন। এবং লোকসভাতে সিপিআই এর ৪ জন এবং রাজ্য সভাতে ২ জন। এই হিসাবে এই ১২ জন সাংসদের ভোট মুল্য ১২× ৭০০ = ৮৪০০ টি।

cpim 2

ত্রিপুরাতে বিধায়কদের ভোট মুল্য ২৬ টি মাত্র। এখানে এখানে বাম বিধায়ক ১৬ জন। তাহলে ১৬×২৬ = ৪১৬ টি মাত্র।  তামিলনাড়ুতে বিধায়ক পিছু ভোট মুল্য ১৭৬ এখানে বাম বিধায়ক ৪ জন। তাহলে এই ৪ জনের ভোট মুল্য ৪×১৭৬ = ৭০৪ টি ভোট মাত্র।

কেরালায় বিধায়ক পিছু ভোট মুল্য ১৫২ টি করে। এখানে বাম বিধায়ক আছেন ৭৯ জন মানে এই ৭৯ জনের ভোট মুল্য হল ৭৯×১৫২= ১২০০৮ টি। এছাড়াও আরও ২০ জন এল ডি এফ বিধায়ক আছেন। এদের ভোট যদি যুক্ত হয় তাহলে ২০×১৫২= আরও ৩০৪০ যোগ হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে বামেদের ভূমিকা কতটা? দেশ জুড়ে কতজন বাম বিধায়ক-সাংসদ আছেন? ভোটমূল্য কত?

31 6

পশ্চিমবঙ্গে ১ জন মাত্র আই এস এফ বিধায়ক আছেন। পশ্চিমবঙ্গের বিধায়কদের ভোট মুল্য মাত্র ১৫১ করে। এখানে তাহলে ভোট আছে মাত্র ১৫১ টি। রাজস্থানে বিধায়ক পিছু ভোটমুল্য ১২৯ টি মাত্র। এখানে বাম বিধায়ক সংখ্যা ২ জন মাত্র- মানে মোট ভোট মুল্য ১২৯×২=২৫৮ মাত্র।

মহারাষ্ট্রে বিধায়ক পিছু ভোট মুল্য ১৭৫ টি মাত্র। এখানে বাম বিধায়ক আছেন ১জন মাত্র। ওড়িষ্যায় বিধায়ক পিছু ভোট মুল্য ১৪৯ টি। বাম বিধায়ক আছেন ১ জন। আসাম ভোট মুল্য ১১৬ টি। বাম বিধায়ক আছেন ১ জন।হিমাচলে প্রদেশ ভোট মুল্য ৫১টি। বাম বিধায়ক আছেন ১ জন। তাহলে এই ৪ রাজ্যে বাম বিধায়কদের ভোট মুল্য মাত্র ৪৯১টি।

রাষ্ট্রপতি নির্বাচনে বামেদের ভূমিকা কতটা? দেশ জুড়ে কতজন বাম বিধায়ক-সাংসদ আছেন? ভোটমূল্য কত?
রাষ্ট্রপতি নির্বাচনে বামেদের ভূমিকা কতটা? দেশ জুড়ে কতজন বাম বিধায়ক-সাংসদ আছেন? ভোটমূল্য কত?

ত্রিপুরায় বাম বিধায়ক ১৬ আর ভোট মুল্য ২৬ টি। সুতরাং ২৬×১৬ =৪১৬ টি। তাহলে সব মিলিয়ে বাম সংসদ ও বিধায়কদের ভোট মুল্য মাত্র ২৭,৩২৫ টি + কেরালার ঐ ২০ জনের ভোট যুক্ত হলে আরও ৩০৪০ টি ভোট বাড়বে। মনে রাখতে হবে বিজেপি আর এস এস চালিত এন ডি এর হাতে কম বেশী ৪৮ % ভোট আছে। আর এস এস/ বিজেপি জোট কে জিততে গেলে ৫১ % ভোট দরকার। ওদের কিন্তু এখনও হিসাব অনুসারে আরও ৩% ভোট দরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর