নজরবন্দি ব্যুরোঃ সুরক্ষিত অভয়ারণ্য এবং জঙ্গলের বাফার জোন সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে ওয়াইনাডের সাংসদ রাহুল কিছুই করছেন না। এই অভিযোগ সামনে রেখে কেরলের ওয়াইনাডের কালপেট্টায় রাহুল গান্ধীর কার্যালয়ে তাণ্ডব চালাল এসএফআই। স্থানীয় কংগ্রেস নেতাদের অভিযোগ, বেধড়ক মারধর করেন এসএফআই কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। আহত হয়েছেন অনেকে।
আরও পড়ুনঃ বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তেই মাতোশ্রী পৌঁছলেন পাওয়ার, মহারাষ্ট্রে মহা নাটক
বিজ্ঞপ্তির বিরুদ্ধে শুক্রবার মিছিল করেন বাম ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকরা। মিছিল যাচ্ছিল রাহুলের অফিসের পাশ দিয়ে। আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেসের অভিযোগ, রাহুলের সাংসদ কার্যালয়ে ঢুকে হামলা চালান এসএফআইয়ের কর্মী-সমর্থকরা। রীতিমতো তাণ্ডব চালানো হয়। বেধড়ক মারধোর করা হয় কার্যালয়ে উপস্থিত কংগ্রেস নেতা কর্মীদের।

কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সাথিসান ঘটনার ভিডিও ট্যুইট করেছেন। তাঁর ট্যুইট করা ভিডিওতে দেখা যায়, ব্যাপক তাণ্ডব চলছে কংগ্রেস কার্যালয়ে। তিনি বলেন, ‘ওয়াইনাডে রাহুল গান্ধীর সাংসদ অফিসে এসএফআইয়ের গুন্ডাদের ভয়ঙ্কর হামলা। আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে। গুন্ডামি হচ্ছে। সিপিএম একটি সংগঠিত মাফিয়ায় পরিণত হয়েছে। কড়া ভাষায় এই হামলার তীব্র নিন্দা করছি।’

খবর গিয়েছে সিপিআইএম নেতৃত্বের কাছেও। ঘটনার তীব্র নিন্দা করেছে সিপিআইএম। রাহুল গান্ধীর পরম মিত্র তথা পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কেরলের সিপিএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও ট্যুইটে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। ট্যুইট করা হয়েছে একে গোপালন ভবনের তরফেও, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিপিআইএম সর্বোচ্চ নেতৃত্ব।

রাহুল গান্ধীর অফিসে এসএফআইয়ের তাণ্ডব, নিন্দায় মুখর সীতারাম ইয়েচুরি!
Strongly denounce and condemn what happened in Wayanad Kerala today. Kerala state CM has already condemned it. Police has initiated measures against those responsible. https://t.co/dKdpMjhzNM
— Sitaram Yechury (@SitaramYechury) June 24, 2022
Strongly condemn the offence on @RGWayanadOffice. In our country everyone has the right to air their opinions and protest democratically. However, that shouldn't result in excess. It is a wrong tendency. Strict action will be taken against the culprits.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) June 24, 2022



