‘রামায়ণ’ ট্রেলারে চমক! বিদ্যুৎজিহ্বা রূপে বিবেক ওবেরয়, যশের সঙ্গে যুদ্ধের দৃশ্য ভাইরাল

নীতেশ তিওয়ারির 'রামায়ণ' ট্রেলার প্রকাশের পর নতুন চর্চায় বিবেক ওবেরয়ের বিদ্যুৎজিহ্বা চরিত্র। যশের রাবণের সঙ্গে যুদ্ধের দৃশ্য ভাইরাল, Ramayana Release Date নিয়েও বাড়ছে আগ্রহ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) পরিচালিত ‘রামায়ণ’ (Ramayana)-এর প্রথম ট্রেলার। ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে রণবীর কাপুরের রামায়ন মুভি ট্রেলার (Ranbir Kapoor Ramayana Movie Trailer)। রণবীর কাপুর (Ranbir Kapoor), যশ (Yash) ও সাই পল্লবী (Sai Pallavi)-র পাশাপাশি দর্শকদের নজর কেড়েছেন আর এক অভিনেতা—বিবেক ওবেরয় (Vivek Oberoi)। ট্রেলারে তাঁর সংক্ষিপ্ত উপস্থিতিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু, আর সেই সঙ্গে বেড়েছে কবে রামায়ন রিলিজ করবে (Ramayana Release Date) তা নিয়ে কৌতূহল।

চার মিনিটের ট্রেলারে ভিজ্যুয়াল এফেক্ট, পৌরাণিক চরিত্রের উপস্থাপনা এবং যুদ্ধের দৃশ্য ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তবে ট্রেলারের একটি যুদ্ধের দৃশ্যে বিবেক ওবেরয়কে চিনে ফেলতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। ছবিতে তিনি অভিনয় করছেন বিদ্যুৎজিহ্বা (Vidyutjihva) চরিত্রে, যিনি শূর্পণখার স্বামী এবং রাবণের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িত।

দাড়ি, গোঁফ, ভারী যুদ্ধবর্ম ও বিশেষ মেকআপে বিবেককে প্রায় চেনাই যাচ্ছিল না। ট্রেলারে তাঁর এবং যশের রাবণের সংঘর্ষের দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বহু দর্শকের মতে, এই লড়াই ইঙ্গিত দিচ্ছে যে ছবিতে শুধুমাত্র পরিচিত রামায়ণের কাহিনি নয়, রাবণের অতীত ও ক্ষমতায় ওঠার গল্পও বিশদভাবে তুলে ধরা হবে।

এক্স (X)-এ একাধিক দর্শক লিখেছেন, প্রথমবার ট্রেলার দেখার সময় তাঁরা বুঝতেই পারেননি যে বিদ্যুৎজিহ্বার ভূমিকায় রয়েছেন বিবেক ওবেরয়। পরে চরিত্রটি শনাক্ত হওয়ার পর থেকেই অভিনেতার লুক এবং যুদ্ধের দৃশ্য নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে।

শুধু অভিনয় নয়, ছবি নিয়ে বিবেক ওবেরয়ের ব্যক্তিগত সিদ্ধান্তও শিরোনামে এসেছে। সম্প্রতি তিনি জানান, ‘রামায়ণ’-এ অভিনয়ের জন্য কোনও পারিশ্রমিক নেননি। প্রযোজক নমিত মালহোত্রাকে (Namit Malhotra) তিনি অনুরোধ করেছিলেন তাঁর প্রাপ্য অর্থ শিশু ক্যানসার আক্রান্তদের সহায়তায় দান করতে।

এক সাক্ষাৎকারে বিবেক জানান, ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে এই প্রকল্প। সেই বিশ্বাস থেকেই তিনি কোনও পারিশ্রমিক না নিয়ে ছবির সঙ্গে যুক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, এই কাজের অংশ হতে পারাটাই তাঁর কাছে বড় সম্মানের।

ছবিটি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন অভিনেতা। তাঁর দাবি, নির্মাতারা ‘রামায়ণ’-কে কেবল পৌরাণিক কাহিনি হিসেবে নয়, বরং ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকেও দেখার চেষ্টা করেছেন। সেই ভাবনাই ছবির গল্প বলার ধরনে নতুন মাত্রা যোগ করবে বলে তাঁর বিশ্বাস।

এই মেগা প্রজেক্টে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ। এছাড়া হনুমানের চরিত্রে সানি দেওল (Sunny Deol), লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে (Ravie Dubey) এবং শূর্পণখার চরিত্রে রাকুল প্রীত সিং (Rakul Preet Singh) অভিনয় করছেন। ট্রেলার প্রকাশের পর থেকেই রামায়ন সিনেমার রিলিজ ডেট এবং ছবির পরবর্তী আপডেট জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন