নজরবন্দি ব্যুরোঃ বিতর্কে জড়ালেন এবার পরিচালক রামগোপাল ভার্মা। ৯-এর দশকের এক পরিচিত নাম। সম্প্রতি অভিনেত্রী আশু রেড্ডির পায়ের কাছে বসে থাকা একটি ভিডিও ও ছবি পোস্ট করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায়, অভিনেতা আশু রেড্ডির পা চাটতে চাটতে চুমু খাচ্ছেন রাম গোপাল ভার্মা, যিনি সাধারণত আরজিভি নামেই পরিচিত, তাঁর সাম্প্রতিকতম টুইটটে ভাইরাল হয়েছে।
সেই ভিডিও ক্যাপশনে পরিচালক লিখেছিলেন, দ্যা ডেঞ্জার্স মি উইথ ডাবল ডেঞ্জার্স আশু রেড্ডি। ভিডিয়োর শেষ দিকেই রামগোপালকে অভিনেত্রীর পায়ে চুমু খেতে দেখা যায় দক্ষিণের বিখ্যাত পরিচালক। যা নিয়ে শোরগোল সমাজমাধ্যমে। তবে, পরে গোটা ভিডিয়োটির ইউটিউব লিঙ্ক শেয়ার করেন পরিচালক। যেখানে দেখা যায়, আসন্ন ছবি ‘ডেঞ্জারাস’ মুক্তির আগে তাঁর সাক্ষাৎকার নিচ্ছেন আশু।

ভিডিও কমেন্টে অনেকে লিখেছেন, কখনও কখনও রামগোপাল বর্মা জন্য সত্যিই খারাপ লাগে। একসময়ের সেরা পরিচালক, যার সঙ্গে কাজ করতে অভিনেতারা মুখিয়ে থাকতেন, আর এখন…। আবার অনেকে বলেন, রামগোপালের কি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে? না কি বিতর্কিত কিছু না করলে তিনি আর শিরোনামে আসতে পারবেন না বলেই এ সব করছেন?মন্তব্যে ভরে উঠল পরিচালকের পোস্ট।
অভিনেত্রীর পা চাটছেন পরিচালক, ভিডিও ভাইরাল হতেই শুরু বিতর্ক
প্রসঙ্গত রামগোপাল পরিচালিত ডেঞ্জার্স ছবিটি মুক্তি পাবে আগামী ৯ ডিসেম্বর, যা মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছর মে মাসে। কিন্তু কিছু কারণের জন্য সেই সময় মুক্তি পায়নি এই সিনেমা। তবে এই ছবির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন অপ্সরা রানি, নয়না গঙ্গোপাধ্যায়। যাঁদের সমকামীর চরিত্রে দেখা গিয়েছে।



