নজরবন্দি ব্যুরোঃ রণবীর সিং এর নগ্ন ফটোশুট নিয়ে সারা দেশ তোলপাড়। সারা দেশে এখন বিনোদন জগতের চর্চার বিষয় বলতে একটাই তা হল রণবীরের নগ্ন ফটোশুট। কিন্তু কহা হচ্ছে মহিলারা যখন খুশি আবেদনময়ী হয়ে উঠতে পারেন, খোলামেলা পোশাক পরতে পারেন। তবে পুরুষদের বেলায় কী দোষ? রণবীর সিংহের অনাবৃত ফটোশ্যুট নিয়ে যে আগুন জ্বলছে, তাতে এবার কি ঘি ঢাললেন রামগোপাল?
আরও পড়ুনঃ দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না, ভিডিও প্রকাশ করে কটাক্ষ শুভেন্দুর
যা দেখে অনেকেই বাহবা দিয়েছেন, অনেকেই আবার ছিঃ ছিঃ করেছেন। সোমবার এই ফটোশুট নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। নগ্ন ফটোশুট করে মহিলাদের আবেগে ধাক্কা মেরেছেন নায়ক এমন অভিযোগে তাঁর নামে দায়ের হয়েছে মামলা। আইনি জটিলতায় রণবীর জড়ানোর পর তাঁকে নিয়ে এবার মুখ খুললেন বিখ্যাত চিত্র পরিচালক রামগোপাল ভারমা।

তাঁর বক্তব্য, রণবীর যা করেছেন, সেটাই লিঙ্গসমতা জাহির করার উপায়। মহিলারা যদি শরীর নিয়ে গর্ব করতে পারেন, পুরুষরা তবে কী দোষ করলেন? তিনি আরও বলেন, ‘নারীরা যদি তাঁদের শরীর দেখান, তবে পুরুষরা কেন পারবেন না? আমি মনে করি পুরুষ আর নারীকে সমান ভাবে দেখা উচিত। না হলে আর লিঙ্গসমতা নিয়ে কথা বলা কেন?’
দিন যত এগোচ্ছে রণবীরকে নিয়ে চর্চা তত এগোচ্ছে। পেপার ম্যাগাজিনের জন্য এই ফটোশুট করেছেন রণবীর। স্ত্রী দীপিকা এই ছবি দেখে জানিয়েছিলেন তাঁর প্রতিক্রিয়া। জানিয়েছিলেন যে অভিনেতা স্বামী রণবীরের এই ফটোশুট দেখে যারপরনাই মুগ্ধ। তিনি রণবীরের পাশে ছিলেন আছেন ও থাকবেন। অন্যদিকে নিজের ছবির প্রচারে এসে আলিয়া ভাটও জানিয়ে দিয়েছেন পাপারাজ্জিদের সামনে যে রণবীরের এই ফটোশুট নিয়ে তাঁর কোনও মন্তব্য করার নেই। কারণ নিজের প্রিয় অভিনেতা তথা সহভিনেতাকে নিয়ে একতিও খারাপ মন্তব্য শুনতে ও বলতে চান না তিনি। এবার সেই তালিকায় নাম যুক্ত হল রামগোপাল বর্মার।
নারীরা শরীর দেখালে পুরুষরা কেন পারবেন না? রণবীরকে সমর্থন করে বিস্ফোরক রামগোপাল

আর এদিকে যদিও রণবীরের এ সবে থোড়াই কেয়ার। তিনি সাফ জানান, অনাবৃত হতে তাঁর কোনও আপত্তি নেই। হাজার হাজার মানুষের সামনে তিনি নিজের নিরাবরণ দেহ প্রদর্শন করতে পারেন। মানুষের এতে সমস্যা না থাকলেই হল। অন্য দিকে, স্ত্রী দীপিকা পাড়ুকোনও রণবীরের ছবির প্রশংসা করেছেন।



