নজরবন্দি ব্যুরোঃ রক্ষা কবচের মেয়াদ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী সোমবার হাইকোর্টে মামলার শুনানি হবে। ততদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। আদালতের পক্ষ থেকে ইডি কে জানিয়ে দেওয়া হয়েছে সেকথা।
আরও পড়ুনঃ জল্পনায় সিলমোহর, সংসদে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল INDIA


কলকাতা হাইকোর্টে এফআইআর খারিজের আর্জি জানিয়েছিলেন অভিষেক। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সময়ের অভাবে এদিন শুনানি হয়নি। বিচারপতি ঘোষ জানান, সোমবারের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মামলার শুনানি সম্ভব নয়।

অন্যান্য মামলার চাপ থাকার কারণেই অভিষেকের মামলার শুনানি সোমবারের আগে সম্ভব নয়। তারপরে সব পক্ষের সুবিধার কথা ভেবেই আগামী সোমবার বিকেল সাড়ে ৪টেয় শুনানির সময় ধার্য করা হয়েছে। এর পরেই ইডির আইনজীবী জানান, সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না ইডি-ও!


রক্ষা কবচের মেয়াদ বাড়ল অভিষেকের, সোমবার পর্যন্ত কোন কড়া পদক্ষেপ নয়

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই এফআইআর কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক।








