Rajkummar Rao: ফের পর্দায় দেশপ্রেমিকের চরিত্রে ধরা দেবেন রাজকুমার রাও, সুভাষচন্দ্র বোসের পর এবার ভগৎ সিং

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও এবার পর্দায় দেশপ্রেম নিয়ে হাজির হবেন। যদিও এই প্রথম নয়, এর আগে অভিনেতাকে নেতাজি সুভাষচন্দ্র বোসের চরিত্রে দেখা গিয়েছিল। এবার ফের পর্দায় আরও এক দেশপ্রেমিকের চরিত্রে হাজির হবেন তিনি।

আরও পড়ুনঃ একের পর এক ফ্লপ, সেই শোকেই অভিনয় ছেড়ে চাষ করতে ইচ্ছুক প্রভাস?

সূত্রের খবর ভগৎ সিংয়ের চরিত্রে রাজকুমার রাও খুব তাড়াতাড়ি পর্দায় হাজির হবেন। এর আগে ‘বোস: ডেড অর অ্যালাইভ’ ছবিতে অভিনেতার অভিনয় সকলে বেশ পছন্দ করেছিল। এবার এই চরিত্র অভিনেতা পর্দায় কতটা ফুটিয়ে তুলতে পারবে সেটিই দেখার অপেক্ষা। কারন এর আগে সুভাষ চন্দ্রের চরিত্রের জন্য রাজকুমার প্রস্থেটিকের বাইরে গিয়েও সেই চরিত্রটিকে আত্মস্থ করেছিলেন।

ফের পর্দায় দেশপ্রেমিকের চরিত্রে ধরা দেবেন রাজকুমার রাও, শিঘ্রই শুরু হবে শুটিং
ফের পর্দায় দেশপ্রেমিকের চরিত্রে ধরা দেবেন রাজকুমার রাও, শিঘ্রই শুরু হবে শুটিং

সম্প্রতি একটি সাক্ষাৎকারেও অভিনেতা এই বিষয়ে মুখ খুলেছেন। এবং এই নতুন চরিত্রটি করার জন্য অভিনেতা যে কতটা উৎসাহিত তা তার কথা বার্তা এবং চোখে মুখেই স্পষ্ট। তবে এই বিষয়ে অভিনেতা খুব একটা মুখ খুলতে নারাজ। তিনি জানিয়েছেন পুরো বিষয়টিই ক্রমশ প্রকাশ্য।

ফের পর্দায় দেশপ্রেমিকের চরিত্রে ধরা দেবেন রাজকুমার রাও, শিঘ্রই শুরু হবে শুটিং

ফের পর্দায় দেশপ্রেমিকের চরিত্রে ধরা দেবেন রাজকুমার রাও, শিঘ্রই শুরু হবে শুটিং

তবে ছবি নির্মাতাদের তরফ থেকে জানা গেছে ভগৎ সিংকে নিয়ে এটি একটি মেগা সিরিজ হতে চলেছে। তবে চিত্রনাট্যের কাজ শুরু হতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। কারন তার জন্য অনেক গবেষণার প্রয়োজন। অভিনেতা সাক্ষাৎকারে জানান “অবশ্যই, আমি ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করার জন্য আমি মুখিয়ে রয়েছি। তাছাড়া এযাবৎকাল পর্দায় যেভাবে তাঁকে দেখে এসেছেন দর্শকরা, আমি যদি তাঁর ভূমিকায় অভিনয় করি, তাহলে অনেকটা আলাদাভাবেই উপস্থাপন করার চেষ্টা করব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন