নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণী সুপারস্টার প্রভাসের সময়টা ইদানিং খুব একটা ভাল যাচ্ছে না। একের পর এক ফ্লপ মুভি তার ঝুলিতে জমা হচ্ছে। বাহুবলী সিনেমা করার পর তিনি যেভাবে সকলের সামনে উঠে এসেছিলেন। তার পর থেকে পর্দায় তিনি সেভাবে আর প্রভাব ফেলতে পারেননি।
আরও পড়ুনঃ কাছাকাছি এসেও ফের দূরে সরে গেলেন রাজ, শোকে হাসপাতালে ভর্তি পরীমণি!


বাহুবলীর পর রাধে শ্যাম ছবিতে তিনি বড়সড় ধাক্কা পান। এরপর একে একে রামায়ণ থেকে শুরু করে আদিপুরুষ। ফলে এতগুলো পর পর বড় ফ্লপ সামলানো যেকোনো অভিনেতার পক্ষে সত্যিই অসম্ভব। ঠিক সেই কারনেই কি অভিনয় থেকে সরে আসতে চাইছেন প্রভাস?

অভিনেতা তার এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি নাকি অভিনয় ছেড়ে চাষ করতে বেশ ইচ্ছুক। তবে তিনি যে সে কথা নিছকই মজার ছলে বলেছিলেন তা সকলের কাছেই স্পষ্ট। তবে অভিনয় না ছাড়লেও অভিনয় থেকে লম্বা বিরতি নিচ্ছেন তিনি।


একের পর এক ফ্লপ, অভিনয় ছেড়ে দিচ্ছেন প্রভাস?
কারন দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় অতিষ্ট তিনি। যার জেরে ভাল করে অ্যাকশন দৃশ্যে শুটও করতে পারছেন না। তিনি যে পায়ের যন্ত্রণায় ভীষণ কাতর তা তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে খুব বেশী দিনের বিরতি অভিনেতা নেবেন না বলেই জানিয়েছেন। খুব তাড়াতাড়ি তিনি কাজে ফিরবেন।







