বিজেপিতে দমবন্ধ হয়ে আসছে, দিদির আশির্বাদ নিয়ে সপ্তাহের শুরুতেই তৃণমূলে রাজীব!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপিতে দমবন্ধ হয়ে আসছে, দিদির আশির্বাদ নিয়ে সপ্তাহের শুরুতেই তৃণমূলে রাজীব? রাজ্যে ভোট পর্ব চলাকালীন এবং তাঁর আগে যারা তৃণমূল ছেড়ে মানুষের জন্যে কাজ করার তাগিদে যোগ দিয়েছিলেন বিজেপিতে তাঁদের মধ্যে অনেকে ইতিমধ্যেই দল ছেড়েছেন। অনেকে আবার তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন রীতিমত ক্ষমা চেয়ে। তবে এখন পর্যন্ত মুকুল এবং শুভ্রাংশু রায় ছাড়া কাউকেই দলে ফেরায়নি তৃণমূল।

আরও পড়ুনঃ ফের মসনদে মানিক? ত্রিপুরায় নজিরবিহীন শঙ্কটের মুখে বিপ্লব দেবের বিজেপি সরকার!

তবে ৩৫ জনের তালিকা নিয়ে চর্চা চলছে। সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ৩৫ জনের তালিকা তুলে দিয়েছেন মুকুল রায়। সূত্র বলছে, তালিকায় ৮ বিধায়ক দুই সাংসদ ছারাও ২৫ জন বিজেপি নেতার নাম রয়েছে। যাঁদের মধ্যে অনেকেই আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাননি বরং আগে থেকেই বিজেপি করতেন! সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলে তবেই দলে নেওয়া হবে এই ৩৫ নেতা নেত্রীকে! তালিকায় নাম রয়েছে রাজীবেরও।

এদিকে শনিবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে প্রকাশ্যেই তিনি বিজেপির নীতির সমালোচনা করেন। সূত্র বলছে, রাজীব নাকি কুণালের কাছে এও বলেছেন, এ রাজ্যে সিএএ ও এনআরসি জারি করে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। বিজেপিতে দমবন্ধ হয়ে আসছে, ফিরতে চান তৃনমূলেই!

যদিও রাজীবের ফেরার ব্যাপারে সব থেকে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন তিন নেতা। কল্যান বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় এবং প্রসূন মুখোপাধ্যায়। কল্যান বলেছেন,  “রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভ্যালু ইজ় জিরো, সেটা প্রমাণ করে আমরা দেখিয়ে দিয়েছি। এরপর ওঁকে নিলে কী উপকারিতা হবে না অপকারিতা হবে, সেটা দল বুঝবে!” অরূপ রায় প্রকাশ্যেই রাজীবের বিরুদ্ধে সওয়াল করেছেন।

প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, “দিদির কাছে অনুরোধ করব, অন্তত হাওড়ায় যারা বেরিয়ে চলে গিয়েছেন, তাদের আর ঘরে ঢুকতে দেওয়া হবে না।” এখন দেখার সূত্রের খবর সত্যি করে আসন্ন সপ্তাহে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি ঘটে কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন