বন্ধ করা হতে পারে দেশের দুই প্রিমিয়াম ট্রেনের যাত্রা৷ হ্যাঁ, ভোট মিলটেই হয়তো থামবে শতাব্দী ও রাজধানী এক্সপ্রেসের সফর৷ দূরপাল্লার রুটে আরামপ্রদ যাত্রার জন্য এতদিন রাজধানী-শতাব্দীর মতো ট্রেনগুলির উপরেই ভরসা রাখত যাত্রীরা৷ কিন্তু ধীরে ধীরে সেই ধারায় বদল আনার পরিকল্পনা করেছে ভারতীয় রেল।
আরও পড়ুন: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্তের সন্ধান মিলল রাজ্যে! গ্রেফতার করল NIA



সম্পূর্ণ রেল ব্যবস্থাতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। যাত্রী সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা মেনে দ্রুতগতির বিভিন্ন ট্রেন আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে যে দ্রুতগতির দূরপাল্লার ট্রেন রয়েছে, তারমধ্যে সবথেকে দ্রুতগতির ট্রেন হল বন্দে ভারত। এরপরে রয়েছে রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলি।



কিন্তু ভারতীয় রেলের এখন সবথেকে জনপ্রিয় ও চাহিদার ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। ৫১টি ভিন্ন রুটে ছুটছে এই সেমি-হাইস্পিড ট্রেন। চালু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেসও। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই ঘোষণা করেছিলেন যে বন্দে ভারতের জনপ্রিয়তাকে মাথায় রেখেই বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন চালু হচ্ছে।
বন্ধ হতে চলেছে রাজধানী-শতাব্দী এক্সপ্রেস! কেন জানুন

আগামী মে-জুন মাস থেকেই এই স্লিপার ট্রেন চালু হওয়ার কথা। অত্যাধুনিক ব্যবস্থা ও দ্রুতগতির এই ট্রেনে তুলনামূলকভাবে কম সময়েই গন্তব্যে পৌঁছনো যাবে। আর এই সবের মধ্যে হারিয়ে যাচ্ছে রাজধানী বা শতাব্দী এক্সপ্রেস ট্রেন গুলি। সূত্রের খবর, আপাতভাবে শতাব্দী এক্সপ্রেসের পরিবর্তেই বন্দে ভারত চলতে পারে। তবে রাজধানী এক্সপ্রেসকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।







