বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্তের সন্ধান মিলল রাজ্যে! গ্রেফতার করল NIA

Bangalore cafe explosion: এনআইএ তাঁদের খোঁজ পেতে আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেছিল। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছিল, দুই সন্দেহভাজনের বিষয়ে পুলিশকে হদিস দিতে পারলেই মিলবে ২০ লক্ষ টাকার পুরস্কার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বাংলার যোগ! শুক্রবার দুই চক্রীকে কলকাতা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করল এনআইএ। দুজনকেই ট্রানজিটে বেঙ্গালুরু নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা। এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মুজ়াম্মিল শরিফকে ঘটনার ২৭ দিন পর পুলিশ গ্রেফতার করলেও, আরও দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন: সামনেই পয়লা বৈশাখ, তীব্র দাবদাহে কবে নামবে স্বস্তির একপশলা বৃষ্টি?

cafe

এনআইএ তাঁদের খোঁজ পেতে আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেছিল। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছিল, দুই সন্দেহভাজনের বিষয়ে পুলিশকে হদিস দিতে পারলেই মিলবে ২০ লক্ষ টাকার পুরস্কার। উল্লেখ্য, মার্চ মাসের ১ তারিখ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে যে আইইডি বিস্ফোরণ হয়েছিল, তাতে আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন।

cafe2

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক যুবক কালো রঙের ব্যাগ নিয়ে এসেছিল। মুখে মাস্ক পরা ছিল। ওই যুবক ইডলি অর্ডার করে। খাবার খেয়ে সে বেরিয়ে যায়। টেবিলের নীচে রেখে যায় ব্যাগটি। মিনিট দশেক পরই ক্যাফেতে বিস্ফোরণ হয়। ঝলসে যান অনেকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ বিষয়ে বলেন,

বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্তের সন্ধান মিলল রাজ্যে! গ্রেফতার করল NIA

Cafe1

“মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করছেন যে এগিয়ে বাংলা। আগে আমরা শ্রমিক সাপ্লাই করতাম, এখন জঙ্গি সাপ্লাই করি। এবার বোঝা যায় যে এনআইএ-র উপরে কেন হামলা হয়। বাংলা এখন জঙ্গিদের নিরাপদ স্বর্গ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত