Sunrisers Hyderabad vs Rajasthan Royals: বাটলার-সঞ্জু-জয়সওয়ালদের ত্রিফলায় বিদ্ধ হায়দ্রাবাদ, নবাবের শহরে আজ গোলাপি ঝড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টসে জিতে প্রথম বোলিংইয়ের সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভুল হয়েছিল। প্রথম ইনিংসে রাজস্থানের রানের পাহাড় দেখে এমনটাই মনে করছেন হায়দ্রাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার। অন্যদিকে প্রথম ম্যাচেই বাটলার-সঞ্জু-জয়সওয়ালদের ত্রিফলায় বিদ্ধ হায়দ্রাবাদ। ৫ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করল তাঁরা। যেন নবাবের শহরে গোলাপি ঝড়।

আরও পড়ুনঃ Gujarat Titans: কেন হীন গুজরাটের দলে কী এবার স্টিভ স্মিথ? জল্পনা তুঙ্গে

Fss8TQsaYAA2f6M
বাটলার-সঞ্জু-জয়সওয়ালদের ত্রিফলায় বিদ্ধ হায়দ্রাবাদ, বিরাট চাপে ভুবনেশ্বররা

উমরান মালিক, ভবনেশ্বর কুমার, টি নটরাজনদের মতো বিধ্বংসী বোলারদের আক্রমণ ধোপে টিকল না। প্রথম থেকেই ঝড় তুললেন যশ্বস্বী জসওয়াল। ধীর গতিতে শুরু করার পরেই হায়দ্রাবাদের মাঠে বইল বাটলারের ঝড়। মাত্র ২২ বলে ৫৪ রান সংগ্রহ করেন তিনি। সঙ্গে রইল ৩ টি ছয় এবং ৭ টি চার। এরপর বাটলার ফিরে যেতেই ম্যাচের হাল ধরলেন সঞ্জু স্যামসন। তিন জনেই হাফ সেঞ্চুরি উপহার দিলেন।

Fss

শেষ দিকে ম্যাচের হাল ধরলেন শিমরন হেটমেয়ার। ১৬ বলে তাঁর ২২ রানের ইনিংস রাজস্থানকে অনায়াসে ২০০ রানের গণ্ডি পার করে দেয়। বিশাল রানের এই গন্ডি পার করতে কাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করবে হায়দ্রাবাদ? এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করতে শুরু করেছে।

বাটলার-সঞ্জু-জয়সওয়ালদের ত্রিফলায় বিদ্ধ হায়দ্রাবাদ, বিরাট চাপে ভুবনেশ্বররা 

Fss FivaEAIlRMK
বাটলার-সঞ্জু-জয়সওয়ালদের ত্রিফলায় বিদ্ধ হায়দ্রাবাদ, বিরাট চাপে ভুবনেশ্বররা

প্রথম দিকে ব্যাটসম্যানদের বিরাট অঙ্কের স্কোর বোলারদের জন্য দিন কাজ আরও সহজ করে দিল। আরও বেশী আত্মবিশ্বাসী ট্রেন্ট বোল্ট, জেসন হোল্ডার, যযুবেন্দ্র চাহালরা। তবে প্রথম থেকেই রানে গতি আনতে চান মায়াঙ্ক আগরওয়ালরা। প্রথম থেকে প্রতি ওভারে ১০ রানের গড় রাখলেই তবেই বাজিমাত করতে পারবে সানরাইজার্স হায়দ্রাবাদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর