এবার রাজস্থানে তৈরি হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মোতেরায় নবনির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম গড়ে ওঠার আগে পর্যন্ত মেলবোর্নের এমসিজি-ই ছিল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এবার বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি হতে চলেছে রাজস্থানে।

আরও পড়ুনঃ সোমবার থেকে বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো, বাড়ছে সময়ও

জয়পুরের স্টেডিয়ামটিই উঠে আসতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় তৃতীয় স্থানে, এমসিজি-র পরেই। এই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা হবে ৭৫ হাজারের মতো। এই স্টেডিয়াম আপাতত দুটি পর্যায়ে তৈরি করা হবে।

প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে ৪৫ হাজার দর্শকের সক্ষমতা থাকবে এবং দ্বিতীয় পর্যায়ে ৩০ হাজার দর্শকের সক্ষমতা বাড়বে।প্রায় একশ একর জমিতে নির্মিত স্টেডিয়ামটির কাজ আড়াই থেকে তিন বছরে শেষ হবে। এর জমি পূজা আগামী আড়াই মাসে করা হবে।

স্টেডিয়ামের জন্য ১০০ কোটি টাকা ঋণও নেওয়া হবে।জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি ইতিমধ্যেই স্টেডিয়াম তৈরির জমি রাজ্য ক্রিকেট সংস্থাকে হস্তান্তর করেছে। খুব দ্রুত টেন্ডার ডেকে সেপ্টেম্বর থেকেই স্টেডিয়াম তৈরির কাজ শুরুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন