বলিউড থেকে নেপটিজম প্রথার অবসান করতেই হবে, বার্তা রাজ ঠাকরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউড থেকে নেপটিজম প্রথার অবসান করতেই হবে, বার্তা দিলেন রাজ ঠাকরে। গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাধিক তারকারা ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নীতির বিরুদ্ধে তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু নাম করা স্টারেদের ছেলে মেয়েরাই ইন্ডাস্ট্রিতে জায়গা করে করে নিচ্ছে। আর যাদের মধ্যে প্রতিভা রয়েছে তাঁদের কি? তাঁদের কে কি বলিউড আপন করে নিতে পারছে? এই প্রশ্ন তুলছেন অনেকেই।

স্টার কিডদের জন্য অভিনয়ে যারা দক্ষ কিন্তু বাইরে থেকে এসেছেন তাঁরা সুযোগ পাচ্ছেন না বা বলা যায় তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে না। সুশান্তের মৃত্যুর পর কেটে গিয়েছে ১৮ দিন। এখন পর্যন্ত তাঁর মৃত্যু নিয়ে নেট দুনিয়া প্রতিবাদ জানাচ্ছেন অভিনেতার ভক্তরা এবং একাধিক অভিনেতা- অভিনেত্রীরা। শুধু বলিউডেই নয় টলিউডেও এই নিয়ে মুখ খুলেছেন অনেকে। ইন্ডাস্ট্রির এই সমস্ত ব্যাক্তিরাও এক সময় ইন্ডাস্ট্রির নেপোটিজমের শিকার হয়েছেন।

এখন তাঁরা তাঁদের সাথে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরছেন। তাঁদের মতে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে স্বজনপোষণ নীতি শেষ না হলে কেউ আর ভরসা রাখতে পারবে না। বলিউডের এই নিতির বিরুদ্ধে সরব হলেন রাজ ঠাকরে। তিনি বার্তা দিয়েছেন, যদি কেউ এমন পরিস্থিতির শিকার হন, তবে যেন তাঁদের একবার জানানো হয়। তাঁর মতে বলিউডের এই স্বজনপোষণ নীতি বন্ধ করতে হবে। সবাইকে নিজের জায়গায় তৈরি করার জন্য সমান সুযোগ দিতে হবে। তবেই পরবর্তী সময়ে স্বপ্ন পূরণের আশা নিয়ে এদিকে পা বাড়াবেন সকলে।

নয়তো সুশান্তের মত এই ভাবেই চলে যাবে প্রতিভাবানেদের প্রাণ। দলের সহ-সভাপতি ভাগীশ সারস্বত সাফর জানিয়েছেন, বলিউডে কাউকে যদি নেপোটিজমের শিকার হতে হয় তবে তাঁরা সাধ্য মত পাশে থাকবেন।. এবং তাঁরা চেষ্টা করবেন ইন্ডাস্ট্রির এই প্রথার যেন শেষ করা সম্ভব হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন