Raj Chakraborty: বলিউডে পাড়ি বাঙালি পরিচালকের, এবার হিন্দি ওয়েব সিরিজে রাজের নায়িকা কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাঙালি পরিচালকের ভূমিকায় কাজ করছেন বহুদিন ধরে, কিন্তু হঠাৎ কি এমন হল যে এমন গুঞ্জন শোনা যাচ্ছে? বিগত বেশ কিছু দিন ধরে রাজ চক্রবর্তীর বলিউড অভিযান নিয়ে তোলপাড় টলিপাড়া। এবার বাংলার গণ্ডি ছাড়িয়ে টিনসেল টাউনে পা রাখতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। রটছে নানা ধরনের খবর। কখনও শোনা যাচ্ছে তিনি আলিয়া ভট্টকে নিয়ে কাজ করছেন। কখনও বা শোনা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দিয়ে ডেবিউ করাচ্ছেন বলিউডে।

আরও পড়ুনঃ অন্য দিন করুন, বিজেপির সভা নিয়ে মন্তব্য হাই কোর্টের

সপরিবারে আমেরিকায় ছুটি কাটাচ্ছিলেন পরিচালক। সেখান থেকেই পোস্ট করেছিলেন ভিডিয়ো, যেখানে এক ব্যক্তি তাঁকে বলিউডের অভিনেতা বলে সম্বোধন করেন। সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন রাজ নিজেই। যদিও সেটা ছিল নিছক মজা তবে জল্পনা ছিল যে, বলিউডে পা রাখছেন রাজ। তবে সিনেমা নয়, রাজ তৈরি করছেন একটি ওয়েব সিরিজ। যদি এই খবর সত্যি হয় তাহলে এটিই হলে চলেছে রাজের প্রথম ওয়েব সিরিজ।

বলিউডে পাড়ি বাঙালি পরিচালকের, এবার হিন্দি ওয়েব সিরিজে রাজের নায়িকা কে?
বলিউডে পাড়ি বাঙালি পরিচালকের, এবার হিন্দি ওয়েব সিরিজে রাজের নায়িকা কে?

অবশেষে সামনে এলো সত্যি খবর। রাজ চক্রবর্তী বলিউডে যাচ্ছেন এ কথা ঠিক। তবে সিনেমা নয়। তাঁর হাতেখড়ি হচ্ছে ওয়েব সিরিজ দিয়ে। মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী নায়িকা সাই পল্লবীকে। জানুয়ারি মাস থেকে শুরু হবে সিরিজের শ্যুটিং। ডিজনি হটস্টারের জন্য কাজ করবেন রাজ।

বলিউডে পাড়ি বাঙালি পরিচালকের, এবার হিন্দি ওয়েব সিরিজে রাজের নায়িকা কে?

সূত্রের খবর, এ প্রসঙ্গে পরিচালকের কাছে জানতে চাইলে, সঠিক ভাবে ‘হ্যাঁ’ বা ‘না’ কোনও উত্তরই পাওয়া যায়নি পরিচালকের থেকে। তিনি বলেন, ‘বিশদে পরে জানাব।’ রাজের উত্তরই বলে দিচ্ছে না বলা অনেক কথা। তাহলে কি সৃজিত মুখোপাধ্যায়ের পর এ বার বলিউডে খুঁটি পুঁততে চলেছেন রাজও? ধোঁয়াশা জিইয়ে রাখলেন পরিচালক।

বলিউডে পাড়ি বাঙালি পরিচালকের, এবার হিন্দি ওয়েব সিরিজে রাজের নায়িকা কে?
বলিউডে পাড়ি বাঙালি পরিচালকের, এবার হিন্দি ওয়েব সিরিজে রাজের নায়িকা কে?

যদিও এই বড় খবর ছড়িয়ে পড়লেও রাজ মুখে কুলুপ এঁটেছেন। জানিয়েছেন, সুসময়ে তিনি ঘোষণা করবেন। টলিপাড়ার গুঞ্জন বলছে, শুভশ্রী গাঙ্গুলি ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘পরিণীতা’ ছবিটির রিমেক হবে রাজের প্রথম হিন্দি সিরিজে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমা তুমুল জনপ্রিয়তা কুড়িয়েছিল। ভূয়সী প্রশংসিত হয়েছিলেন শুভশ্রীও।

বলিউডে পাড়ি বাঙালি পরিচালকের, এবার হিন্দি ওয়েব সিরিজে রাজের নায়িকা কে?

বলিউডে পাড়ি বাঙালি পরিচালকের, এবার হিন্দি ওয়েব সিরিজে রাজের নায়িকা কে?

বাঙালি পরিচালকের মুম্বই পাড়ি এই প্রথম নয়। ইতিমধ্যে বলিপাড়ায় জমি বেশ শক্ত করে ফেলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অন্য দিকে যীশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় দক্ষিণ থেকে পশ্চিম চুটিয়ে অভিনয় করছেন। রাজের এই নতুন যাত্রা কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর