প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, হাঁটুজল পেরিয়ে প্রচারে ফিরহাদ-প্রিয়াঙ্কা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, হাতে দিন আছে কয়েকটা। আর তাতেই বৃষ্টি জল মাথায় নিয়েই প্রচার করছে সব দল। লাগতার কমিশনের অফিসে যাওয়ার পর এসেছে গ্রিণ সিগন্যাল। উপনির্বাচন হবে বিধায়ক হীন ভবানীপুরে। সঙ্গে ভোট হবে মুর্শিদাবাদের আরও দুই কেন্দ্রেও।

আরও পড়ুনঃবদলির নোটিসে বিষ খেয়েছিলেন ৫ শিক্ষিকা, কোর্ট বলল সরকারের সিদ্ধান্ত অবৈধ

তবে বাকি দুই কেন্দ্রের থেকে সরে এই মুহুর্তে সকলের নজর ভবানীপুরের দিকেই। মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকার জন্য এই পদে তৃণমূলের হয়ে ভোট লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপরীতে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বামেদের শ্রীজীব আর বিজেপির প্রিয়াঙ্কা।

Capture৪

তবে ভবানীপুরে বড় বড় নামেদের পেরিয়ে প্রিয়াঙ্কা টিব্রীওয়ালকে প্রার্থী করায় আঁটঘাট আরও ভালো করে বাঁধছে তৃণমূল। সূত্রের মতে প্রিয়াঙ্কা প্রার্থী হয়ায় ভবানীপুরের অবাঙালি ভোট নিয়ে কিছুটা চিন্তা বেড়েছে শাসক দলের। তবে প্রেস্টিজ ফাইটের জন্য রাতারাতি তৈরি হচ্ছে নতুন নকশা।

তৃণমূলের তদফে ঠিক হয়েছে ৮ ওয়ার্ডে মোট ৫৬ টি ঘরোয়া বৈঠক করবে দল। দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে শীর্ষ নেতাদের মধ্যে। ইতিমধ্যে জনসংযোগ শুরু করেছেন খোদ মমতা। অপর দিকে প্রথম থেকেই প্রচারে খামতি রাখছে না বিজেপি। একেবারে শেষ দিনে নাম প্রকাশ করলেও প্রথম থেকেই প্রচারের ঝাঁঝ বজায় রেখেছে টিম প্রিয়াঙ্কা।

Capture৫৭

আজকের সকাল থেকে প্রবল বর্ষা সত্বেও থেমে নেই প্রচার। ভবানীপুরের স্থানীয় নেতারা প্রচার করছেন ঘরের মেয়ের হয়ে। দিদির হয়ে চেতলায় প্রচারে নেমেছেন ফিরহাদ। ছাতা মাথায় নিয়ে, কখনো বাকিদের সঙ্গে কথা বলে কখনো বাচ্চাদের কোলে নিয়ে প্রচার করেছেন নিজের ভঙ্গীতে। প্রচারের পর বিশ্বাসী ফিরহাদ জানিয়েছেন, ঝম ঝম বৃষ্টিতেও মানুষ বেরিয়ে আসছেন, বলছেন মমতাকেই ভোট দেবেন।

প্রেস্টিজ ফাইট ভবানীপুরে, হাঁটুজলেই আদাজল খেয়ে রাস্তায় নেতা মন্ত্রীরা। 

Capture৮

অন্যদিকে গতকাল ভাইকে হারিয়েছেন মমতার বিজেপি চ্যালেঞ্জার প্রিয়াঙ্কা। তবে তাতেও দমে নেই বিজেপি নেত্রী। শোক-বৃষ্টি মাথায় নিয়েই রাস্তায় নেমেছেন তিনি। ভবানীপুর বাইপোলে প্রিয়াঙ্কার মুদ্দা রাজ্যের ভোট পরবর্তী হিংসা। তাঁর মতে কেন্দ্রে ৭০ শতাংশ ভোট ঠিকঠাক পড়লে জিতবেন তিনিই। কে জিতবেন তা বোঝা যাবে ৩রা অক্টোবর, তবে তার আগে প্রচার থেকে মন্তব্য-কটাক্ষ কেউ কাউকেই যে একচুল জায়গা ছেড়ে দিচ্ছে না সেকথা স্পষ্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন