বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, পুজোর আগেই ভাসবে কলকাতা সহ বাংলা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, পুজোর আগেই ভাসবে কলকাতা সহ বাংলা। শক্তি বাড়িয়ে ক্রমশই এগিয়ে আসছে উপকুলের দিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পূর্বাভাস অনুযায়ী সোমবার সকালেই ভিজল কলকাতা। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। পাশাপাশি চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণাবর্ত। যার জেড়ে সোমবার থেকেই কলকাতা সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই প্রভাব চলবে আগামি বুধবার পর্যন্ত। তবে পুজোর আগে এই বৃষ্টি মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা তৈরিতে খানিকটা ব্যাঘাত ঘটাতে পারে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

ঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ এবং শক্তি বাড়িয়ে ক্রমশই এগিয়ে আসছে উপকুলের দিকে। যার প্রভাবে উপকুলের জেলা গুলিতে সপ্তাহের শুরুতেই বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।  সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদেরও ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে।

সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি,বাঁকুড়া ও পূর্ব বর্ধমান। একই সাথে কলকাতা তেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। মঙ্গলবার ব্জ্রবিদ্যুৎ সহ দক্ষিনবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও ঝারগ্রাম।

একইসাথে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর